বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত ২ কালীগঞ্জে গভীর রাতে নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল ভৈরব নদ পরিষ্কারে এবার রিকশা-ভ্যান শ্রমিকদের অংশগ্রহণ সুন্দরবনে বনদস্যুদের ‘রসদ নেটওয়ার্ক, কয়রায় খাদ্য সামগ্রীসহ আটক ২ ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বহাল রাখার দাবিতে মানববন্ধন ইতিহাসে প্রথমবার একসঙ্গে ট্রাম্প-শি-পুতিন ‘বুলেটপ্রæফ কাচের আড়ালে থাকলেও গুলি চলবেই’ বাবার পরিচালনায় প্রথম সিনেমা, মুক্তির আগে আবেগাপ্লুত ভাবনা মনোহরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ট্রাক থেকে ৩০০ বস্তা সরকারি ইউরিয়া সার চুরির অভিযোগ

নির্বাচকদের নজর কাড়তে ধোনির কৌশলে সূর্যকুমার

প্রতিবেদকের নাম / ৪ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

চলতি বছরের শুরুতে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ার পর, সূর্যকুমার যাদব আবারও দলে ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছেন। ঘরের মাঠে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে শিরোপা জেতানোর ঠিক পরেই তাকে দল থেকে বাদ দেওয়া হয়।

মূলত বাজে ব্যাটিং ফর্মই ছিল তার বাদ পড়ার কারণ। এরপর নেতৃত্ব চলে যায় শ্রেয়াস আইয়ারের হাতে। তবে সূর্যকুমার আবারও নির্বাচকদের দরজায় কড়া নাড়ছেন। কলকাতায় সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে হায়দারাবাদের বিপক্ষে মুম্বাইয়ের অধিনায়ক সূর্যকুমার ২১ বলে অপরাজিত ৬০ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন।

তার এই বিধ্বংসী ইনিংসে ছিল ছয়টি চার ও পাঁচটি ছক্কা। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সূর্যকুমার জানান, এমন ইনিংস খেলার সময় তার মানসিক অবস্থা কেমন ছিল। তিনি বলেন, বিসিসিআই নির্বাচকদের নজর কাড়তে তিনি ধারাবাহিকভাবে রান করার দিকেই মনোযোগ দিচ্ছেন।

সূর্যকুমার বলেন, আপনারা নিশ্চয়ই ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমাটি দেখেছেন, যেখানে মাহী ভাইয়ের এক বন্ধু বলেছিল, ‘নির্বাচকরা যেখানে বসে আছেন, ঠিক সেখানেই শট মারো’। আজ আমার পরিকল্পনাও ছিল ঠিক তাই। আমি ধারাবাহিকভাবে রান করার চেষ্টা করছি, দলকে ম্যাচ জিততে সাহায্য করছি এবং ৩ থেকে ৫ নম্বর পজিশনে নেমে ‘উচ্চ ঝুঁকি নিয়ে খেলা চালিয়ে যাচ্ছে।

সূর্যকুমার যখন তার বিধ্বংসী ব্যাটিংয়ের সময় সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় দ্বিতীয় মাঠে উপস্থিত ছিলেন বিসিসিআইয়ের সিনিয়র পুরুষ নির্বাচক কমিটির পূর্ব অঞ্চলের প্রতিনিধি শিব সুন্দর দাস এবং আইপিএলের কয়েকজন স্কাউট। সূর্যকুমারের মারা একটি ছক্কা তো মাঠের সীমানা পেরিয়ে বাইরে গিয়ে পড়েছিল।

সূর্যকুমার আরও বলেন, এমন ছক্কার মাধ্যমে কোনো বিশেষ বার্তা দেওয়ার বিষয় নেই; আমি কেবল আমার স্বাভাবিক খেলার ধরনটি উপভোগ করতে চাই। এটি তো বিনোদনমূলক ফরম্যাট, তাই একদম মুক্ত মনে খেলা উচিত। মাঠের সোজা বরাবর মারা ছক্কাটি দেখে আমার ভালো লেগেছে। তবে আমি এটি নিয়ে অনেক অনুশীলন করেছি। আর অনুশীলনে যা করেছেন, তা যদি মাঠে ঠিকঠাকভাবে প্রয়োগ করতে পারেন, তবে বুঝতে হবে আপনার অনুশীলন সফল হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর