বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ যুবদলের নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের শেখ হাসিনার কাছে ভারতই নিরাপত্তার জায়গা, তাই সেখানে পালিয়েছেন: রিজভী দেশ এখনও স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা: ইসলামি আন্দোলন গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, চলতি বছর প্রাণ গেছে ৫০২ জনের নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা

প্রতিবেদকের নাম / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

জোহানেসবার্গে শুরুর ধাক্কা সামলে অনায়েস ব্যাটিংয়ে বাংলাদেশকে চাপে রাখলেন দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটসম্যান অ্যাকারম্যান ও হামজা। দ্বিতীয় সেশনে কোনো উইকেট হারায়নি তারা। রান তুলেছে ১১১। অ্যাকারম্যান ৭০ ও হামজা ৫০ রানে অপরাজি আছেন। ফলে বাংলাদেশের থেকে ২৬৫ রানে পিছিয়ে আছে প্রোটিয়ারা।

তৃতীয় সেশনে ব্যাটিং করেছে স্বাগতিকরা। এদিকে বোলিংয়ে কিছুটা ধার হারিয়েছে টাইগাররা। বল পুরোনো হওয়ার সঙ্গে সঙ্গে কমছে বিষ। একমাত্র স্পিনার মেহেদী হাসান মিরাজ টার্ণই পাচ্ছেন না। এছাড়া হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও তাসকিন আহমেদ চেষ্টা চালালেও পারেননি উইকেট এনে দিতে।

এই টেস্টে প্রোটিয়াদের বিপক্ষে কোনো সিরিজের প্রথম ইনিংসে ৪০০ রান করা প্রথম উপমহাদেশীয় দল হিসেবে বাংলাদেশ এক নতুন নজির গড়েছে। এশিয়ার বাইরে এটি তাদের চতুর্থ সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এরপর দুপুরের খাবারের আগে দক্ষিণ আফ্রিকাকে ২৫ মিনিট ব্যাটিং করতে হয়, তবে শুরুতেই তারা বড় ধাক্কা খায় তারা। এইডেন মার্করাম পয়েন্টের ওপর দিয়ে একটি চমৎকার কাট শট খেলে বাউন্ডারি আদায় করেন, কিন্তু ঠিক পরের বলেই বল তার ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষকের হাতে জমা পড়ে, যা মাহমুদের জন্য এই সফরে এক স্বপ্নের সূচনা এনে দেয়।

প্রথম দিনের মধ্যাহ্নভোজের পর পিচ কিছুটা সমতল হয়ে গিয়েছিল, সেই অভিজ্ঞতার ওপর ভরসা রেখে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিনের খেলা শুরু করে। আশা ছিল আজও পিচ ব্যাটারদের অনুকূলে থাকবে। তবে দিনের শুরুটা তাদের জন্য ছিল বেশ অস্বস্তিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর