সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠা ও রেশনিং ব্যবস্থা চালুসহ ১০ দফা দাবিতে যশোরে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা শাঁখা। রোববার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মীরা ব্যানার নিয়ে বিভিন্ন দাবির পক্ষে ¯েøাগান দেন এবং শ্রমিকদের অধিকার ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, সরকার সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো বা পে-স্কেল বৃদ্ধির উদ্যোগ নিলেও শ্রমজীবী মানুষের ন্যূনতম মজুরি বৃদ্ধির দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি।বক্তারা আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে শ্রমজীবী মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, অবাধ ট্রেড ইউনিয়ন করার সুযোগ এবং শ্রমিকবান্ধব আইন প্রণয়ন প্রয়োজন। দেশের উৎপাদন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যশোর জেলা শাখার সভাপতি আশুতোষ বিশ^াস, সেক্রেটারি কৃষ্ণ লাল সরকার, জয়েন্ট সেক্রেটারি কামরুজ্জামান রাজেশ, হোটেল শ্রমিক ট্রেড ইউনিয়নের সেক্রেটারি কামাল পারভেজ বুলু, সাবেক প্রচার সম্পাদক আইয়ুব হোসেন, ফরিদ হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কর্মসূচি থেকে জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত ও রেশনিং ব্যবস্থা চালুসহ ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহŸান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর