সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

অভয়নগরে বিভিন্ন মামলার ১৩ আসামি গ্রেপ্তার

অভয়নগর (যশোর) প্রতিনিধি / ৩৭ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

যশোরের অভয়নগরে নাশকতার মামলায় ইমন আল মাহিন (২৫) নামে নিষিদ্ধসংগঠন ছাত্রলীগের এক সদস্যসহ বিভিন্ন মামলার ১৩জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইমন আল মাহিন নওয়াপাড়া কলেজ শাঁখা ছাত্রলীগের সক্রিয় সদস্য। এছাড়া গ্রেপ্তার হয়েছেন- সিআর ৬৭৫/২৫ মামলায় আদিত্য সরকার, বিধান সরকার, ধীমান সরকার, ঠাকুর দাস মন্ডল, বিথীকা সরকার, প্রভাত মল্লিক, দিলীপ সরকার এবং সিআর ৭৮৯/২৫ মামলায় হাচ, হাসান শেখ, হারেজ শেখ ও সিআর ৫০/২৬ মামলায় ফাতেমা বেগম ও সিআর ৫১/২৬ মামলায় রাশিদা বেগম।অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে নাশকতার মামলায় নিষিদ্ধসংগঠন ছাত্রলীগের একজনসহ বিভিন্ন মামলার ১৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বিকালে তাদেরকে যশোরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর