সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

তালার মেলা বাজারে পুরাতন মোটরসাইকেল ও বাইসাইকেলের হাট উদ্বোধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৯ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলার মেলা বাজারে পুরাতন মোটরসাইকেল ও বাইসাইকেলের হাটের শুভ উদ্বোধন করা হয়েছে।শনিবার (২১ নভেম্বর) বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে এ হাটের উদ্বোধন ঘোষণা করেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলার ৬ নম্বর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জোয়াদ্দার ফারুক হোসেন ও আলহাজ¦ রেজাউল ইসলাম (রেজা)এ সময় আরও উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক আকবার হোসেন, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান (রিন্টু) সাংবাদিক ইমরান হোসেন, মীর মিল্টন, মোখলেছ, আবু সাঈদ ও মোঃ জমির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ মহিবুল্লাহ। এ ছাড়া মোঃ আব্দুল্লাহ আল মামুন, মিলনসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।নতুন এ হাট চালুর ফলে তালা উপজেলার সাধারণ মানুষ পুরাতন মোটরসাইকেল ও বাইসাইকেল কেনাবেচার জন্য একটি নির্দিষ্ট বাজার সুবিধা পাবেন বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর