মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

কণ্ঠ ডেস্ক / ২৫ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ২০টি বাড়িঘর ও তিনটি দোকান ভাঙচুর সহ মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দোহারো গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দোহারো গ্রামের সাবেক ইউপি সদস্য উজির আলী মোল্লা ও ইউনিয়ন যুবদল নেতা মেহেদি হাসান বাবুর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুপক্ষের ১০ জন আহত হয় ও। বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সাবেক ইউপি সদস্য উজির আলী মোল্লা বলেন, কী নিয়ে মারামারি হয়েছে, তা তিনি জানেন না। তিনি গ্রামের বাইরে ছিলেন। সেখানে থাকা অবস্থায় সংবাদ পাই যে, তাঁর দুই সমর্থককে মারধর প্রতিপক্ষ বাবুর সমর্থকরা । এরপর সংঘর্ষের ঘটনা ঘটে। তার কয়েকজন সমর্থক আহত হয়েছে। অন্যদিকে যুবদল নেতা মেহেদি হাসান বাবু অভিযোগ করে বলেন, প্রতিপক্ষের লোকজন তাঁর ২০ সমর্থকের বাড়িঘর ও তিনটি দোকান ভাঙচুর করেছে। বাধা দিতে গেলে তাঁর পাঁচ সমর্থককে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর