মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

বাঘারপাড়ায় বিনামূল্যে বীজ-সার পাচ্ছেন ৪ হাজার ৬২০ কৃষক

আমের আলী,বাঘারপাড়া / ৪১ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

যশোরের বাঘারপাড়ায় ২০২৬-২০২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ‚পালী সরকার। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়েদা নাসরিন জাহান।এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়ামিন হোসেন, বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম, বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি ইকবাল কবিরসহ উপজেলা কৃষি পুনর্বাসন কমিটির সদস্য ও স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়েদা নাসরিন জাহান জানান, এ কর্মসূচির আওতায় উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৪ হাজার ৫০০ কৃষক বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার পাবেন। এছাড়া ১২০ জন কৃষক পাবেন মসুরের বীজ ও সার। সব মিলিয়ে ৪ হাজার ৬২০ জন কৃষক এ সুবিধার আওতায় আসছেন।তিনি আরও জানান, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের চাষাবাদে উৎসাহিত করা এবং রবি মৌসুমে সরিষা ও মসুরের আবাদ সম্প্রসারণের লক্ষ্যে সরকার এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের ফলে কৃষকদের উৎপাদন খরচ কমবে, খাদ্য উৎপাদন বাড়বে এবং কৃষিতে স্বনির্ভরতা অর্জন সহজ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর