মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

ঝিনাইদহে সাড়ে ৪ হাজার কৃষককে বিনামূল্যে সার-বীজ বিতরণ

এস.এম রবি / ৩৫ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

ঝিনাইদহে সাড়ে ৪ হাজার কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এ উপকরণ বিতরণ করা হয়। সেসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপা রানি সরকার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) নাজনীন সুলতানা, কৃষি কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগির হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল্লাহ-আল-মাসুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে সদর উপজেলা ১৭ টি ইউনিয়নের ৪ হাজার ৬’শ ৫০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। কৃষি বিভাগ জানায়, রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় সরিষা, মসুর ও গম ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ৪ হাজার কৃষকের মাঝে ১ কে.জি. সরিষা বীজ, ২০ কে.জি. রাসায়নিক সার, ৫’শ কৃষকের মাঝে ৫ কে.জি. মসুর বীজ, ১৫ কে.জি. সার ও ১৫০ জন কৃষকের মাঝে ২০ কে.জি. গমের বীজ ও ৭৩ কে.জি. রাসায়নিক সার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর