মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

উপকূলীয় কৃষকদের কৃষক মাঠ দিবস পালন

আব্দুল আলিম,শ্যামনগর / ৫৬ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

বাংলাদেশের উপক‚লীয় অঞ্চল বিশেষ করে কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা একটি অত্যন্ত ভঙ্গুর খাদ্য ব্যবস্থার অংশ, যা এই অঞ্চলকে জলবায়ু পরিবর্তনের প্রভাবের প্রতি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। ঘন ঘন ঘূর্ণিঝড়, জলোচ্ছ¡াস এবং লবণাক্ততার অনুপ্রবেশের মতো প্রাকৃতিক দুর্যোগ, তার সাথে অনিয়মিত বর্ষার বৃষ্টিপাত, কৃষি উৎপাদন এবং খাদ্য সরবরাহকে মারাত্মকভাবে ব্যাহত করছে। এই অঞ্চলের অধিকাংশ জনগোষ্ঠীর প্রধান জীবিকা কৃষি, যা জলাবদ্ধতা, খরা, বৃষ্টিপাতের ব্যাপক তারতম্য, লবণাক্ততার অনুপ্রবেশ এবং সেচের জন্য মিঠা পানির সীমিত প্রাপ্যতাসহ একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন করে তুলেছে যা কৃষকরা নিজেরা মোকাবেলা করতে পারছেনা। এই অবস্থা বিবেচনা করে উপক‚লীয় অঞ্চলগুলোতে খাদ্য নিরাপত্তা উন্নত করতে, জনগোষ্ঠীর সহনশীলতা বাড়াতে এবং জীবিকা টিকিয়ে রাখতে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য লিডার্স, এষড়নধষ অষষরধহপব ভড়ৎ ওসঢ়ৎড়াবফ ঘঁঃৎরঃরড়হ- এঅওঘ এর অর্থায়নে ঈষরসধঃব অপঃরড়হ ধঃ খড়পধষ খবাবষ (ঈঅখখ) প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্প’র ধারাবাহিক বিভিন্ন কাজের অংশ হিসেবে বিগত মৌসুমে ৩৮৬ জন কৃষকের মাঝে জলবায়ু সহনশীল শাকসবজি চাষ, নেপিয়ার ঘাস চাষ, কমলা সুন্দরী মিষ্টি আলুর চাষ, ঘেরের আইলে বস্তা ও মাচা পদ্ধতিতে সবজি চাষ, ধানের প্রদর্শনী করা হয় যা ব্যাপক ফলনসহ কৃষকদের মাঝে সাঁড়া প্রদান করেছে। এই সফলতা আরো অধিক কৃষকদের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য ২৩ নভেম্বর ২০২৬ তারিখে কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের রায়পুর গ্রামে লবণসহনশীল/উচ্চ ফলনশীল মিষ্টি কুমড়া (সুইটিএফ-১/মায়াএফ-১)/ বিরিধান-১০৩/ বিনা-২৩/বিরিধান-১১২, তরমুজ জাত পরিচিতি, ফসল উৎপাদন প্রক্রিয়া, উৎপাদনের পরিমান ও দেশি জাত থেকে পার্থক্যসহ বিভিন্ন বিষয়ে কমবেশি ৯০ জন স্থানীয় কৃষক নিয়ে জলবায়ু সহনশীল বিভিন্ন কৃষিজাত, পদ্ধতি ও অনুশীলনে অভ্যস্থকরনে কৃষক মাঠ দিবস পালন করা হয়। কৃষক মাঠ দিবসের মাধ্যমে ৯০ জন কৃষক তারা কৃষি বিষয়ক লবণসহনশীল জাত সম্পর্কে বিস্তারিত গুণাগুণ জানতে পারে এবং তারা নিজেরা বর্ণিত জাত, পদ্ধতি ও উৎপান প্রক্রিয়া অনুশীলন করার জন্য প্রতিশ্রæতিবদ্ধ হন।। অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব তাপস কুমার মল্লিক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য (সংরক্ষিত) মোছাঃ মেহেরুন্নেসা, এছাড়া লিডার্স-এর কল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জনাব মৃনাল কুমার সরকার, ফিল্ড অফিসার সুমন ঢালী, আনিছুর রহমান ও মোসলেমা পারভীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর