মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

চুইঝালের স্বাদে জমজমাট আমিরুল ভাইয়ের ঝালমুড়ির দোকান

মোঃ জমির উদ্দিন,তালা / ৩৪ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

খুলনা-পাইকগাছা হাইওয়ে রোডের পাশে তালা উপজেলার হরিশ্চন্দ্রকাটিতে গড়ে উঠেছে মোহাম্মদ আমিরুল ইসলামের ব্যতিক্রমী ঝালমুড়ির দোকান। দেশি চুইঝাল ও বিভিন্ন দেশি-বিদেশি মসলার সমন্বয়ে তৈরি মুখরোচক ঝালমুড়ি এখানে ক্রেতাদের কাছে বেশ আকর্ষণীয়।মনোরম ও সুন্দর পরিবেশে বসে ঝালমুড়ির ভিন্ন স্বাদ উপভোগ করতে প্রতিদিনই আসছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আমিরুল ভাইয়ের এই ঝালমুড়ির স্বাদ একবার না খেলে এর আসল মজা বোঝা সত্যিই কঠিন!শুধু ঝালমুড়িই নয়, এই দোকানে রয়েছে বিভিন্ন ধরনের মুদি পণ্য, কসমেটিকস সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় নানা জিনিসপত্র।পাশাপাশি এখানে পাওয়া যাচ্ছে খাঁটি মধু। মধু কেনার আগে যাচাই-বাছাই করে নেওয়ার সুযোগ রয়েছে। বাজারে অনেক সময় ভেজাল ও চিনিমিশ্রিত মধু পাওয়া গেলেও ক্রেতাদের মধুর মান সম্পর্কে নিশ্চিত হয়ে সংগ্রহ করার আহŸান জানিয়েছেন দোকান কর্তৃপক্ষ।তাই আর দেরি কেন? পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে ঘুরে আসুন তালা হরিশ্চন্দ্রকাটিতে খুলনা-পাইকগাছা হাইওয়ে রোডের পাশে অবস্থিত আমিরুল ভাইয়ের বিখ্যাত চুইঝাল ও ঝালমুড়ির দোকানে।একবার আসুন, স্বাদ নিন, তারপর নিজেই বুঝবেন এর বিশেষত্ব স্বাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর