মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

গ্রামীণ ব্যাংকে হামলার নির্দেশ আসছে ওপরের মহল থেকে: ইউনূস

কণ্ঠ ডেস্ক / ২৪ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক পেট্রলবোমা হামলার ধরন দেখে এসব ঘটনার নির্দেশ ওপরের মহল থেকে আসছে বলে মনে করছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তাঁর দাবি, নভেম্বর মাসে দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা চালানো হয়েছে। এসব হামলার সময় ‘জয় বাংলা’ ¯েøাগানও দেওয়া হচ্ছে। হামলা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং জড়িতদের দ্রæত বিচারের আওতায় আনার আহŸান জানিয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এসব কথা বলেন অন্তর্র্বতী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস। বিবৃতিতে তিনি জানান, চট্টগ্রামে তাঁর নিজের বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ওই বাড়ি থেকেই তাঁর কাজের সূচনা হয়েছিল, যা পরবর্তী সময়ে গ্রামীণ ব্যাংকে রূপ নেয়। তাঁর দুই ছোট ভাই পরিবার নিয়ে সেখানে বসবাস করেন।
ড. ইউনূস বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে।
গ্রামীণ ব্যাংকের ওপর ধারাবাহিক হামলাকে আরও উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই ব্যাংকটির বিভিন্ন শাখায় পেট্রলবোমা হামলা চালানো হচ্ছে। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় ‘জয় বাংলা’ ¯েøাগান দেওয়া হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।
ড. ইউনূসের ভাষ্য, হামলার ধরন দেখে মনে হচ্ছে, প্রতিদিন এ ধরনের ঘটনা ঘটানোর জন্য অপরাধীদের ওপর মহল থেকে নির্দেশ দেওয়া হচ্ছে। কিছু মানুষকে নির্দেশ দিয়ে তাঁদেরই দরিদ্র প্রতিবেশীদের মূল্যবান সম্পদ ধ্বংস করতে ব্যবহার করা হচ্ছে। এসব প্রতিবেশী হলেন গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতা নারী, যাঁরা ব্যাংক থেকে ঋণ নিয়ে নিজেদের ব্যাবসা পরিচালনা করেন এবং ব্যাংকের মুনাফার অংশ থেকে লভ্যাংশও পান।
দরিদ্র নারীদের মালিকানাধীন ব্যাংক
গ্রামীণ ব্যাংক দরিদ্র মানুষের, বিশেষ করে দরিদ্র নারীদের মালিকানাধীন একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান বলে উল্লেখ করেন ড. ইউনূস। ২০ বছর আগে প্রতিষ্ঠানটি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল। এ বছর গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর পূর্তি উদ্যাপন করা হচ্ছে।
তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ মডেল বিশে^র বিভিন্ন দেশে অনুসরণ করা হয়েছে। দারিদ্র্য থেকে বেরিয়ে আসার সুযোগ তৈরিতে এই মডেল আন্তর্জাতিকভাবে সমাদৃত। ব্যাংকটি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া, মর্যাদাপূর্ণ জীবনযাপন, অর্থনৈতিক কর্মকাÐে অংশগ্রহণ এবং সন্তানদের শিক্ষিত করে তোলার সুযোগ তৈরি করেছে।
গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। ঋণগ্রহীতারা ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক, বাকি ১০ শতাংশের মালিক সরকার।
ড. ইউনূসের মতে, গ্রামীণ ব্যাংকের ওপর হামলা এসব নারীর নিরাপত্তা, স্বাধীনতা ও সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত। কয়েকটি ঘটনায় ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এসব হামলায় লাখ লাখ গ্রামীণ নারীর দৈনন্দিন জীবনে গভীর আতঙ্ক তৈরি হয়েছে। তাঁদের কাছে ব্যাংকটি পরিবারের ভরণপোষণ, সন্তানদের শিক্ষা ও জীবনের নানা প্রয়োজন মেটানোর গুরুত্বপূর্ণ অবলম্বন।
অন্যান্য বাড়ি ও থানায় অগ্নিসংযোগের অভিযোগ
বিবৃতিতে ড. ইউনূস বলেন, সহিংসতা শুধু গ্রামীণ ব্যাংকের শাখায় সীমাবদ্ধ নেই। জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তিন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
হামলাকারীরা মিথ্যা প্রচারণার মাধ্যমে এসব হামলার পক্ষে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন ড. ইউনূস। তাঁর দাবি, গ্রামীণ ব্যাংকের মালিক তিনি এবং ব্যাংকটি তিনিই পরিচালনা করেন বলে প্রচার করা হচ্ছে। অথচ ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার।
তিনি বলেন, ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাঁকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই। গ্রামীণ ব্যাংকের কোনো শেয়ারের মালিক তিনি নন, কখনোই ছিলেনও না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বাড়তি নিরাপত্তা চাওয়া
গ্রামীণ ব্যাংক তার ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী ও গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে আরও জোরদার নিরাপত্তা চেয়েছে বলে বিবৃতিতে জানান ড. ইউনূস। দরিদ্র নারীদের জন্য ব্যাংকটির সেবা যেন কোনো বাধা ছাড়াই অব্যাহত রাখা যায়, সে জন্য এই আবেদন করা হয়েছে।
দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ ও নিরাপত্তাব্যবস্থা গ্রহণ জরুরি উল্লেখ করে তিনি হামলার ঘটনাগুলোতে দ্রæত ব্যবস্থা নেওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। একই সঙ্গে প্রত্যেক অপরাধীকে দ্রæত বিচারের আওতায় আনার আহŸান জানান।
বিশে^র বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা গ্রামীণ ব্যাংকের বন্ধু ও শুভাকাক্সক্ষীদের প্রতিও আহŸান জানান ড. ইউনূস। যারা সর্বোচ্চ পর্যায়ে এসব হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করছে, তাদের শুভবুদ্ধি ফিরিয়ে আনতে ভ‚মিকা রাখার অনুরোধ করেন তিনি।
বিবৃতির শেষাংশে ড. ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা শুধু একটি অগ্রণী বৈশি^ক প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়, এটি দারিদ্র্যমুক্ত বিশ^ গড়ে তোলা এবং কোটি মানুষের জীবনকে মর্যাদাপূর্ণ করার লক্ষ্যে বিশ^ব্যাপী চলমান সম্মিলিত প্রচেষ্টার ওপরও আঘাত। দরিদ্র নারীদের মালিকানাধীন গ্রামীণ ব্যাংক রক্ষায় সবাইকে অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহŸান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর