মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

যশোর বোর্ড: পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৬২৮, জিপিএ-৫ পেলেন নতুন ৫১৫ জন

স্টাফ রিপোর্টার,যশোর / ২৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ৬২৮ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। এ ছাড়া নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৫১৫ জন। সব মিলিয়ে পুনর্নিরীক্ষণে ১ হাজার ৯০৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়। বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ২৬ হাজার ২৭৭ জন শিক্ষার্থী মোট ৯৭ হাজার ৬১৮টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ৪ হাজার ৮১০টি নম্বরে পরিবর্তন আনা হয়। এতে ১ হাজার ৯০৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তিত হয়েছে। ফেল থেকে পাস করা ৬২৮ জন শিক্ষার্থীর মধ্যে একজন জিপিএ-৫ পেয়েছেন। এ গ্রেড পেয়েছেন একজন, এ মাইনাস দুইজন, বি গ্রেড ১৮৩ জন, সি গ্রেড ৭১ জন এবং ডি গ্রেড পেয়েছেন ৩৭০ জন।এ ছাড়া গ্রেড উন্নীত হয়ে এ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছেন ৫০৭ জন, এ মাইনাস থেকে জিপিএ-৫ পেয়েছেন ছয়জন এবং বি গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছেন একজন।অন্যান্য গ্রেড পরিবর্তনের মধ্যে ডি থেকে সি পেয়েছেন ৫১ জন, সি থেকে বি ১২৪ জন, সি থেকে এ একজন, বি থেকে এ মাইনাস ২৪৫ জন, বি থেকে এ গ্রেড তিনজন এবং বি থেকে জিপিএ-৫ পেয়েছেন একজন। এ ছাড়া এ মাইনাস থেকে এ গ্রেড পেয়েছেন ৩৪৩ জন।যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী বলেন, উত্তরপত্র মূল্যায়নে কিছু শিক্ষকের গাফিলতি ছিল। অনেক খাতা যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। এ কারণে বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। তিনি আরও বলেন, যেসব পরীক্ষকের বিরুদ্ধে মূল্যায়নে গাফিলতির প্রমাণ পাওয়া গেছে, ভবিষ্যতে তাঁদের খাতা দেওয়া হবে না। প্রয়োজনে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর