মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

বেনাপোল সীমান্তে সার্চলাইট জ্বালিয়ে বিজিবির রাতভর নজরদারি

বেনাপোল অফিস / ২১ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ-সমাবেশ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সীমান্ত পরিদর্শনের খবরের পর যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি সতর্কতা নেওয়ার পাশাপাশি রাতে সার্চলাইট ব্যবহার করে নজরদারি এবং দিন-রাত টহল অব্যাহত রেখেছে বাহিনীটি। সোমবার (২৩ নভেম্বর) বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবির বাড়তি তৎপরতা দেখা গেছে। সীমান্তের বিভিন্ন পয়েন্টে সন্দেহজনক চলাচল পর্যবেক্ষণের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাÐ প্রতিরোধে চেকপোস্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা। এর আগে রোববার (২২ নভেম্বর) ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেন হিন্দু সুরক্ষা সমিতি এবং মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা। এতে পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া ও বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারসহ কয়েকজন রাজনৈতিক নেতা অংশ নেন বলে ভারতীয় গণমাধ্যম ও স্থানীয় সূত্রে জানা গেছে। সমাবেশে বক্তব্যের একপর্যায়ে স্বপন মজুমদার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেট্রাপোল বন্দর দিয়ে দেশে ফিরে আসার আহŸান জানান। অশোক কীর্তনীয়াও একই ধরনের বক্তব্য দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।এদিকে, ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোববার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার জ্যেষ্ঠ নেতা পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করেন। তাঁদের মধ্যে ছিলেন দলটির সভাপতিমÐলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাছিম এবং আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। সীমান্ত পরিদর্শনের পর তাঁরা ইমিগ্রেশন এলাকায় প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন বলেও ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে তাঁদের বৈঠকের বিষয়ে বিস্তারিত তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।এসব ঘটনার পর রোববার সন্ধ্যা থেকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ও সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল বাড়ানো হয়। সোমবারও একই ধরনের সতর্কতামূলক ব্যবস্থা অব্যাহত রয়েছে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান গণমাধ্যমকে জানান, শেখ হাসিনার বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফেরার গুঞ্জন ছড়িয়ে পড়ায় সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। তাঁর ভাষ্য, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো নেতা-কর্মী যাতে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে কিংবা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে না পারেন, সে বিষয়ে বিজিবি সতর্ক রয়েছে। অবৈধ অনুপ্রবেশ, সন্দেহজনক চলাচল ও চোরাচালান প্রতিরোধে টহল এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।সীমান্ত এলাকার বাসিন্দাদের সহযোগিতা চেয়ে বিজিবি অধিনায়ক বলেন, কোনো অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ কিংবা অপরাধমূলক কর্মকাÐের তথ্য পাওয়া গেলে দ্রæত বিজিবিকে জানাতে হবে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে অপরাধমূলক কর্মকাÐের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর