মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

ঝিকরগাছায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি / ১৮ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

যশোরের ঝিকরগাছায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর ) সকাল সাড়ে ৯টায় ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও আইসিটি অধিদপ্তরের আয়োজনে সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে তথ্যপ্রযুক্তির আধুনিক ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সম্ভাবনা, শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা, প্রশাসনিক কার্যক্রম ও কর্মক্ষেত্রে এআইয়ের ইতিবাচক প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রযুক্তির নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহার এবং ডিজিটাল দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক দিনব্যাপী অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতিত্ব ও ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ। অনুষ্ঠানের প্রধান অতিথি আইসিটি অধিদপ্তরের পরিচালক মোঃ মাহাবুব আলম অনলাইনে বক্তব্যে বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। সরকারি সেবার মানোন্নয়ন, উদ্ভাবন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এআই গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে।উপজেলা আইসিটি অফিসার মোঃ অহিদুল ইসলামের সঞ্চালনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক দিনব্যাপী সেমিনারে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সয়ফুল ইসলাম মোল্লা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আলিয়ার রহমান, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল ইসলাম রাকিব, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওয়ালীয়ার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জালাল আহমেদ, পল্লী উন্নয়ন অফিসার শাহ আলম, উপজেলা প্রোগ্রামার (বেনবেইস) জি এম ইসরাফিল ইসলাম, ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইলিয়াস উদ্দিন, বাঁকড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ সামছুর রহমান, বেজিয়াতলা আলেম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম, লাউজানী হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সেলিম রেজা প্রমুখ। সেমিনারে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, আইসিটি ল্যাব সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রযুক্তি-সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর