সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

শহীদ আবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্বরণসভা

কেশবপুর (যশোর) প্রতিনিধি / ৫০ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

কেশবপুরে যশোর জেলা বিএনপির সহ-সভাপতি, উপজেলা বিএনপির ১৯ বছরের সফল সভাপতি ও কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) চেয়ারম্যান শহীদ আবু বকর আবুর ৮ম মৃত্যু বার্ষী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে গতকাল ২২ নভেম্বর রোববার বিকালে প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সভাপতি জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন মরহুম আবু বক্কর আবুর সহোদর ভাই আবুল কাশেম, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি রুহল কুদ্দুস, কেশবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি আজিজুর রহমান, সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি আশরাফ উজ জামান খান, সহ সভাপতি দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি আব্দুল হাই সিদ্দিকী, কেশবপুর উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুবনেতা আব্দুল গফুর, প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক দৈনিক সময়ের খবর পত্রিকার প্রতিনিধি মেহেদি হাসান জাহিদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামেমসজিদ এর পেশ ইমাম হাফেজ মাওলানা খলিলুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর