সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০৩তম জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতিসভা

স্টাফ রিপোর্টার,যশোর / ৩৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০৩তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে যশোরে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের অমিত্রাক্ষর সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যশোরের জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান। এতে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. রফিকুল হাসান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক নুর ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বলেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত যশোর তথা বাংলাদেশের গর্ব। তাঁর সাহিত্যকর্ম ও অবদান বাঙালি জাতির অমূল্য সম্পদ। প্রতিবছর ২৫ জানুয়ারি মহাকবির জন্মবার্ষিকী উপলক্ষ্যে সপ্তাহব্যাপী মধুমেলার আয়োজন করা হয়। এ মেলা দেশের ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এবারের মধুমেলাকে আরও আকর্ষণীয়, সুশৃঙ্খল ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট সবার মতামত ও পরামর্শের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর