বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত ২ কালীগঞ্জে গভীর রাতে নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল ভৈরব নদ পরিষ্কারে এবার রিকশা-ভ্যান শ্রমিকদের অংশগ্রহণ সুন্দরবনে বনদস্যুদের ‘রসদ নেটওয়ার্ক, কয়রায় খাদ্য সামগ্রীসহ আটক ২ ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বহাল রাখার দাবিতে মানববন্ধন ইতিহাসে প্রথমবার একসঙ্গে ট্রাম্প-শি-পুতিন ‘বুলেটপ্রæফ কাচের আড়ালে থাকলেও গুলি চলবেই’ বাবার পরিচালনায় প্রথম সিনেমা, মুক্তির আগে আবেগাপ্লুত ভাবনা মনোহরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ট্রাক থেকে ৩০০ বস্তা সরকারি ইউরিয়া সার চুরির অভিযোগ

পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

কণ্ঠ প্রতিবেদক / ৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নি¤œতম মজুরি নির্ধারণে স্থগিত হওয়া মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ১১টায় বোর্ডের সভাকক্ষে বৈঠকটি বসবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব উপস্থাপনের কথা রয়েছে।মঙ্গলবার (১৭ নভেম্বর) নি¤œতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজের সই করা নোটিশে নতুন তারিখের কথা জানানো হয়। গার্মেন্টসশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নি¤œতম মজুরি হার নির্ধারণে সুপারিশ তৈরির জন্য এ সভা ডাকা হয়েছে।এর আগে সোমবার (১৬ নভেম্বর) বোর্ডের তৃতীয় সভা হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগে অনিবার্য কারণ দেখিয়ে বৈঠকটি স্থগিত করা হয়। ওই সভায় মালিকপক্ষের মজুরি কাঠামোর প্রস্তাব দেওয়ার কথা ছিল। নতুন নোটিশে বোর্ডের সদস্যদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো তুলে ধরে। শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার চারটি গ্রেডে মাসিক নি¤œতম মজুরি নির্ধারণের প্রস্তাব দেন। এতে প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মজুরির সুপারিশ করা হয়। নতুন নিয়োগপ্রাপ্ত বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য প্রস্তাব করা হয় ৩০ হাজার টাকা।অফিস স্টাফ বা কর্মচারীদের জন্যও চারটি গ্রেডে মজুরি প্রস্তাব করে শ্রমিকপক্ষ। এতে প্রথম গ্রেডে ৫৫ হাজার, দ্বিতীয় গ্রেডে ৫০ হাজার, তৃতীয় গ্রেডে ৪৫ হাজার এবং চতুর্থ গ্রেডে ৪০ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়।দ্বিতীয় সভায় মালিকপক্ষ মজুরি প্রস্তাব জমা দিতে পারেনি। প্রস্তাব তৈরির জন্য তারা সাত কার্যদিবস সময় চাইলেও বোর্ড চার কার্যদিবস সময় দেয়। সে অনুযায়ী ১৫ নভেম্বরের মধ্যে প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল। বিজিএমইএর পক্ষ থেকেও ১৬ নভেম্বরের সভায় প্রস্তাব দেওয়ার কথা জানানো হয়েছিল। তবে নির্ধারিত দিনে সভা স্থগিত হওয়ায় মালিকপক্ষের প্রস্তাব উপস্থাপন করা হয়নি।সভা স্থগিতের ঘটনায় শ্রমিক নেতারা সরকার ও মালিকপক্ষের ‘ক‚টকৌশল’ রয়েছে বলে অভিযোগ করেছেন। অন্যদিকে মালিকপক্ষের দাবি, নি¤œতম মজুরি ঘোষণার বিষয়ে তারাও আন্তরিক। স্থগিত হওয়া সভায় দ্রæত বসে মজুরি প্রস্তাব দিতে চান তাঁরা।বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর সরকার নি¤œতম মজুরি বোর্ড পুনর্গঠন করে তৈরি পোশাকশিল্পের জন্য নতুন বোর্ড গঠন করে। এর তিন দিন পর ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকেরা কাজে ফিরতে শুরু করেন।তবে বোর্ড গঠনের পরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিভিন্ন সময়ে শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে।
চলতি বছর শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নি¤œতম মজুরি পুনর্র্নিধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ নি¤œতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। ওই বছরের ডিসেম্বর থেকে তা কার্যকর হয়। ফলে বর্তমান মজুরি কাঠামোর তিন বছর পূর্ণ হচ্ছে চলতি নভেম্বরে।২০২৩ সালে পোশাকশ্রমিকদের সর্বনি¤œ মাসিক মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। এতে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ। এবার নতুন মজুরি কাঠামো নির্ধারণে শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাব বিবেচনা করে সুপারিশ তৈরির কাজ করছে বোর্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর