বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত ২ কালীগঞ্জে গভীর রাতে নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল ভৈরব নদ পরিষ্কারে এবার রিকশা-ভ্যান শ্রমিকদের অংশগ্রহণ সুন্দরবনে বনদস্যুদের ‘রসদ নেটওয়ার্ক, কয়রায় খাদ্য সামগ্রীসহ আটক ২ ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বহাল রাখার দাবিতে মানববন্ধন ইতিহাসে প্রথমবার একসঙ্গে ট্রাম্প-শি-পুতিন ‘বুলেটপ্রæফ কাচের আড়ালে থাকলেও গুলি চলবেই’ বাবার পরিচালনায় প্রথম সিনেমা, মুক্তির আগে আবেগাপ্লুত ভাবনা মনোহরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ট্রাক থেকে ৩০০ বস্তা সরকারি ইউরিয়া সার চুরির অভিযোগ

পাঁচ ঘণ্টার কর্মবিরতির পর কাজে ফিরলেন চট্টগ্রাম বন্দরের শ্রমিকেরা

কণ্ঠ প্রতিবেদক / ২৮ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

গ্র্যাচুইটিসহ বিভিন্ন আর্থিক সুবিধার দাবিতে প্রায় পাঁচ ঘণ্টা কর্মবিরতির পর চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনালে (সিসিটি) জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কাজ শুরু হয়েছে। বন্দর কর্তৃপক্ষের আশ্বাসের পর আন্দোলনরত শ্রমিক-কর্মচারীরা কাজে ফিরেছেন।মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সোয়া একটার দিকে শ্রমিক-কর্মচারীরা কাজে যোগ দেন। এর আগে সকাল ৮টা থেকে প্রথম পালার কাজ বন্ধ রেখে দুই টার্মিনালে বিক্ষোভ শুরু করেন তারা।বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম দুপুর ১টা ১৯ মিনিটে হোয়াটসঅ্যাপ বার্তায় টার্মিনাল দুটিতে কাজ শুরুর বিষয়টি নিশ্চিত করেন।বন্দর সূত্র জানায়, চুক্তি অনুযায়ী এনসিটি দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বর্তমানে টার্মিনালটির পরিচালনার দায়িত্বে রয়েছে চিটাগং ড্রাই ডক লিমিটেড। তবে সেখানে কাজ করছেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা। অন্যদিকে, সিসিটি পরিচালনা করছে সাইফ পাওয়ারটেক। এই টার্মিনালটিও বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। টার্মিনাল দুটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে যাওয়ার খবরে সেখানে কর্মরত প্রায় এক হাজার নিয়মিত শ্রমিক-কর্মচারীর চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানা গেছে।শ্রমিকদের অভিযোগ, চাকরি হারানোর আশঙ্কার পাশাপাশি দীর্ঘদিন ধরে তারা গ্র্যাচুইটি, অর্জিত ছুটি ও প্রণোদনাসহ বিভিন্ন আর্থিক পাওনা পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু এসব দাবি পূরণ না হওয়ায় মঙ্গলবার সকালে তারা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। পরে বন্দর কর্তৃপক্ষ শ্রমিক-কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসে। দাবি পূরণের আশ্বাস পাওয়ার পর তারা কাজে ফিরে যান।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর