বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

মনিরামপুরে রাসযাত্রার নামে রাতভর অশ্লীল নৃত্য, ক্ষুব্ধ সচেতন মহল

কণ্ঠ প্রতিবেদক / ৩০ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

যশোরের মনিরামপুর পৌর শহরের মহাদেবপুর সর্বজনীন রাধা মন্দিরে রাসযাত্রা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অশ্লীল নৃত্য পরিবেশনের অভিযোগ উঠেছে। বুধবার রাতভর চলা এই আয়োজন ঘিরে স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও নিন্দা তৈরি হয়েছে।স্থানীয় বাসিন্দা ও অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন জানান, রাসযাত্রা ঘিরে ধর্মীয় ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনার কথা থাকলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে মঞ্চে অসংগত ও অশ্লীল নাচ শুরু হয়। এতে পরিবার-পরিজন নিয়ে আসা দর্শকদের অনেকে বিব্রত হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।মহাদেবপুর এলাকার এক প্রবীণ বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাসযাত্রা আমাদের এলাকার একটি পরিচিত আয়োজন। আগে এখানে ধর্মীয় ও লোকজ সংস্কৃতির চর্চা হতো, কিন্তু এবার রাতভর যে ধরনের নাচ দেখানো হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।সচেতন নাগরিকদের ভাষ্য, ধর্মীয় উৎসব বা মেলার আড়ালে এ ধরনের পরিবেশনা যুবসমাজ ও এলাকার সামাজিক পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। প্রশাসনের নজরদারি না থাকায় আয়োজকেরা লাগামছাড়া হয়ে পড়ছেন বলেও কেউ কেউ অভিযোগ করেন।এ বিষয়ে আয়োজক কমিটির বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কারও মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও এ ঘটনায় কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো আসেনি।এলাকাবাসীর দাবি, ভবিষ্যতে এ ধরনের আয়োজনে শালীনতা ও সামাজিক মূল্যবোধ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন কার্যকর তদারকি নিশ্চিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর