মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

সিজারের পর রাতে থাকে না প্রশিক্ষিত নার্স

নিজস্ব প্রতিবেদক,মনিরামপুর / ৪৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

অভিযোগ মণিরামপুর সেন্ট্রাল হাসপাতালের বিরুদ্ধে

যশোরের মণিরামপুর পৌর শহরে অবস্থিত সেন্ট্রাল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও চিকিৎসাসেবার নামে প্রতারণার অভিযোগ উঠেছে। মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, ভুয়া চিকিৎসক ও নার্স দিয়ে কার্যক্রম পরিচালনা, রোগীদের সঙ্গে দুর্ব্যবহার এবং মালিকানা পরিবর্তনের মতো অভিযোগ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এসব অভিযোগ সামনে আসার পর বিষয়টি আলোচনায় এসেছে।হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তির চিত্রও উঠে এসেছে। হুরগাতি গ্রামের বাসিন্দা ইয়াসমিন জানান, হাসপাতালের এক চিকিৎসকের পরামর্শে তিনি সেখানে একটি পরীক্ষা করানো। পরে অন্য একটি প্রতিষ্ঠানে একই পরীক্ষা করালে আগের রিপোর্টে ভুল ধরা পড়ে।লাউড়ি গ্রামের মাহফুজের অভিযোগ, হাসপাতালের চিকিৎসক ডা. ইসমতারা মৌসুমি তাঁর রোগের বিস্তারিত না শুনেই পাঁচ থেকে ছয়টি পরীক্ষা লিখে দেন এবং সেগুলো করানোর নির্দেশ দেন।স্থানীয় সূত্র ও সংবাদকর্মীদের অনুসন্ধানে জানা গেছে, দীর্ঘদিন ধরেই হাসপাতালটিতে আসা রোগীদের হয়রানি ও দুর্ব্যবহারের অভিযোগ ছিল। পাশাপাশি স্বাস্থ্য বিভাগের নিয়মকানুন না মেনে অদক্ষ বা ভুয়া চিকিৎসক ও নার্স দিয়ে চিকিৎসা চালানোর অভিযোগও রয়েছে।অপারেশন পরবর্তী ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যশোর সরকারি মাতৃমঙ্গলের মেডিকেল অফিসার ডা. সাদিয়া রায়হান সীমা। তিনি জানান, কিছুদিন আগে এক রোগীর অনুরোধে সন্ধ্যা নামার কিছু আগে তিনি মণিরামপুর সেন্ট্রাল হাসপাতালে একটি সিজারিয়ান অপারেশন করেন। পরে তিনি সেখান থেকে চলে আসেন। রাত ১০টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ফোন করে রোগীর সর্বশেষ অবস্থা জানতে চাইলে কর্তব্যরত ব্যক্তি জানান, ওই সময় প্রশিক্ষিত কোনো নার্স হাসপাতালে নেই, সকালে এসে রোগীর তথ্য বলতে পারবেন এবং এ বিষয়ে তাঁরা কিছু বোঝেন না।ডা. সাদিয়া রায়হান সীমা বলেন, তিনি বুঝতে পারেন যে এই হাসপাতালে অপারেশনের পর রোগীর অবস্থা গুরুতর হলেও তা বোঝার মতো জরুরি কোনো মেডিকেল অফিসার বা নার্স সেখানে থাকেন না। এ কারণে এরপর আর কোনো অপারেশন করতে তিনি ওই হাসপাতালে যাননি। অনুসন্ধানে আরও জানা গেছে, কিছুদিন আগে নেহালপুরের এক নারী মণিরামপুর সেন্ট্রাল হাসপাতালে সিজার করানোর ২৩ দিন পর মারা যান। ওই ঘটনাটি ধামাচাপা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ ৭০ হাজার টাকায় রফাদফা করে বলে তথ্য পাওয়া গেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর