রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত পুলিশকে পেশাদারত্বের ভিত্তিতে কাজ করার নির্দেশ প্রতিমন্ত্রী অমিতের যশোরে ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ছয় শতাধিক স্বেচ্ছাসেবী বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ১৯ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক রাস পূজা ঘিরে সুন্দরবনে কঠোর নিরাপত্তা, বনজ সম্পদ রক্ষায় বিশেষ টহল যবিপ্রবিতে পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন টানা বৃষ্টিতে মণিরামপুরের নিচু অঞ্চলে পাকা আমন ক্ষেতে জলাবদ্ধতা! তালার মেলা বাজারে পুরাতন মোটরসাইকেল ও বাইসাইকেলের হাট উদ্বোধন তানযীমুল কুরআন মাদরাসা যশোর কেন্দ্রে আইডিয়াল বৃত্তি পরীক্ষা

কুমিল্লায় দুদিনে নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ২৮৮

কণ্ঠ ডেস্ক / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে গত ৪৮ ঘণ্টায় ২৮৮ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৬৪ জন নেতাকর্মী ও সদস্য রয়েছেন।শনিবার (২১ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামানের নির্দেশনায় গত ১৯ ও ২০ নভেম্বর জেলার বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে ২০৭ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরদিকে, সংশ্লিষ্টতা না পাওয়ায় এবং বয়স ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় বাকি ৮১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার পাশাপাশি মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও সন্ত্রাস নির্মূলে পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর