রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত পুলিশকে পেশাদারত্বের ভিত্তিতে কাজ করার নির্দেশ প্রতিমন্ত্রী অমিতের যশোরে ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ছয় শতাধিক স্বেচ্ছাসেবী বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ১৯ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক রাস পূজা ঘিরে সুন্দরবনে কঠোর নিরাপত্তা, বনজ সম্পদ রক্ষায় বিশেষ টহল যবিপ্রবিতে পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন টানা বৃষ্টিতে মণিরামপুরের নিচু অঞ্চলে পাকা আমন ক্ষেতে জলাবদ্ধতা! তালার মেলা বাজারে পুরাতন মোটরসাইকেল ও বাইসাইকেলের হাট উদ্বোধন তানযীমুল কুরআন মাদরাসা যশোর কেন্দ্রে আইডিয়াল বৃত্তি পরীক্ষা

যশোর সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত

কণ্ঠ ডেস্ক / ৩২ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

যশোর সেনানিবাসে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ পালিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দিবসটি উপলক্ষে সেনানিবাসে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক-বেসামরিক কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে আগত অতিথিদের অভ্যর্থনা জানান ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত।বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত মহান মুক্তিযুদ্ধে যশোর অঞ্চলের মানুষের সাহসিকতা, সহযোগিতা ও অবদানের কথা তুলে ধরেন। তিনি বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যসহ আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান। তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে আসছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং দেশগঠনমূলক বিভিন্ন কর্মকাÐে সশস্ত্র বাহিনীর অবদানের কথা উল্লেখ করেন তিনি।এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হওয়ার বিষয়টিও তুলে ধরেন প্রতিমন্ত্রী। সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন প্রসঙ্গে তিনি বলেন, আধুনিক সামরিক প্রযুক্তির পাশাপাশি দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ে সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ, যুগোপযোগী ও স্বনির্ভর করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে বর্তমান সরকারের সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি। প্রসঙ্গত, ১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত আক্রমণ শুরু করে বাংলাদেশের সেনা, নৌ ও বিমানবাহিনী। মুক্তিযুদ্ধের ইতিহাসে দিনটির গুরুত্ব স্মরণে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর