রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত পুলিশকে পেশাদারত্বের ভিত্তিতে কাজ করার নির্দেশ প্রতিমন্ত্রী অমিতের যশোরে ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ছয় শতাধিক স্বেচ্ছাসেবী বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ১৯ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক রাস পূজা ঘিরে সুন্দরবনে কঠোর নিরাপত্তা, বনজ সম্পদ রক্ষায় বিশেষ টহল যবিপ্রবিতে পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন টানা বৃষ্টিতে মণিরামপুরের নিচু অঞ্চলে পাকা আমন ক্ষেতে জলাবদ্ধতা! তালার মেলা বাজারে পুরাতন মোটরসাইকেল ও বাইসাইকেলের হাট উদ্বোধন তানযীমুল কুরআন মাদরাসা যশোর কেন্দ্রে আইডিয়াল বৃত্তি পরীক্ষা

যবিপ্রবিতে পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন

কণ্ঠ প্রতিবেদক / ৪০ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা, আলোচনা সভা, অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচন ও ফলাফল প্রকাশ, নবীনদের ফুল দিয়ে বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা, সেমিনার, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।শনিবার (২১ নভেম্বর) সকাল ১০ টায় পিটিআর বিভাগের উদ্যোগে দিনব্যাপী এই কর্মসূচি শুরু হয় আনন্দ শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রাটি যবিপ্রবির ডা. এম আর খান মেডিকেল সেন্টার থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন প্রদিক্ষণ করে মেডিকেল সেন্টারে এসে শেষ হয়। এরপর পিটিআর বিভাগের সামনে কেক কাটা হয়। কেক কাটার পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে শুরু হয় নবীনদের ফুল দিয়ে বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, “মানুষের ভাগ্যে মানুষের সেবা করার সুযোগ খুব কম থাকে। বিশ^বিদ্যালয়ের সকল বিভাগগুলোর মধ্যে কয়েকটি বিভাগেরই সে সুযোগ আসে, আর আপনারা সৌভাগ্যবান যে তা পেয়েছেন। আমাদের দেশের চিকিৎসকদের বিশেষায়ন বা চিকিৎসায় কোনো ঘাটতি নেই; তবে সহযোগী ও সংশ্লিষ্ট কর্মীদের সেবার মান এবং ব্যবহার আরও উন্নত হওয়া প্রয়োজন। আপনারা যদি সেই সেবার মান ও সুন্দর ব্যবহার নিশ্চিত করেন, তবে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে মানুষের আস্থা আরও বাড়বে। পাশাপাশি বিভাগের প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আপনারা একত্র হয়ে বিভাগ ও বিশ^বিদ্যালয়ের কল্যাণে কাজ করবেন-এটাই প্রত্যাশা।”বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, “সীমাবদ্ধতা থাকা সত্তে¡ও পিটিআর বিভাগ অন্য সব বিভাগের চেয়ে এগিয়ে আছে। দেশের বড় বড় হাসপাতালে আমাদের গ্র্যাজুয়েটদের প্রতিনিধিত্ব আমাদের জন্য গর্বের বিষয়। ফিজিওথেরাপি পেশায় মানুষের সেবা ও সুস্থতায় যে দোয়া পাওয়া যায়, তার কোনো মূল্য হয় না; এতে ইহকাল ও পরকাল উভয়ই সমৃদ্ধ হয়।”বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, “ বিশ^বিদ্যালয়ের প্রথম বিভাগ হিসেবে পিটিআর অ্যালামনাইদের পুনর্মিলনী আয়োজন অত্যন্ত আনন্দের। প্রচলিত চিকিৎসা ব্যবস্থার বাইরে এসে এই বিভাগ মানব সেবা ও দক্ষতায় সারা দেশে প্রশংসিত অবস্থান তৈরি করেছে। নতুন ও বর্তমান শিক্ষার্থীদের প্রতি আহবান, আপনারা মানব সেবায় নিজেদের নিয়োজিত করুন এবং গবেষণা ও দক্ষতা বাড়িয়ে দেশ ও বিশ^বিদ্যালয়ের কল্যাণে কাজ করুন।”পিটিআর বিভাগের চেয়ারম্যান ড. মো. ফিরোজ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন যবিপ্রবির স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাসিম রেজা, বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পিটিআর বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. জাহিদ হাসান, পিটিআর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ আবু জুবায়ের শাওন, শিক্ষার্থী সুস্মিতা , মো. আলামিন, হাসিবুর রহমানসহ প্রমুখ। অনুষ্ঠানে পিটিআর বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও আগত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন পিটিআর বিভাগের সহকারী অধ্যাপক ডা. কাজী মো. এমরান হোসেন। সন্ধ্যায় বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ৮ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে গতকাল (২০ নভেম্বর) ‘ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন প্র্যাকটিসে মাসকুলোস্কেলেটাল আল্ট্রাসনোগ্রাফি এবং রিজেনারেটিভ অ্যাপ্রোচ বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত আট বছরে পিটিআর বিভাগ কেবল একাডেমিক শিক্ষায় নয়, বরং ক্লিনিক্যাল প্র্যাকটিস, গবেষণা এবং সামাজিক দায়বদ্ধতা পালনেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। পাশাপাশি গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে নিয়মিত ফ্রি ফিজিওথেরাপি চিকিৎসা ক্যাম্প পরিচালনার মাধ্যমে বিভাগটি মানবিক স্বাস্থ্যসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ৮ম বর্ষপূর্তির এই মাহেন্দ্রক্ষণে পিটিআর বিভাগের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনগুলোতে শিক্ষা, গবেষণা ও ক্লিনিক্যাল সেবার মান আরও উন্নত করার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প ও স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম আরও স¤প্রসারণ করা হবে। দক্ষ, মানবিক ও দায়িত্বশীল ফিজিওথেরাপিস্ট তৈরির মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতে কার্যকর অবদান রাখাই বিভাগের মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর