রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত পুলিশকে পেশাদারত্বের ভিত্তিতে কাজ করার নির্দেশ প্রতিমন্ত্রী অমিতের যশোরে ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ছয় শতাধিক স্বেচ্ছাসেবী বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ১৯ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক রাস পূজা ঘিরে সুন্দরবনে কঠোর নিরাপত্তা, বনজ সম্পদ রক্ষায় বিশেষ টহল যবিপ্রবিতে পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন টানা বৃষ্টিতে মণিরামপুরের নিচু অঞ্চলে পাকা আমন ক্ষেতে জলাবদ্ধতা! তালার মেলা বাজারে পুরাতন মোটরসাইকেল ও বাইসাইকেলের হাট উদ্বোধন তানযীমুল কুরআন মাদরাসা যশোর কেন্দ্রে আইডিয়াল বৃত্তি পরীক্ষা

রাস পূজা ঘিরে সুন্দরবনে কঠোর নিরাপত্তা, বনজ সম্পদ রক্ষায় বিশেষ টহল

নিজস্ব প্রতিবেদক / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলছে বন বিভাগ। হাজার হাজার পুণ্যার্থীর নিরাপদ ও নির্বিঘœ যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি অবৈধভাবে বনজ সম্পদ আহরণ, মাছ শিকার ও বন্যপ্রাণীর ক্ষতি রোধে বিশেষ টহল ও নজরদারি জোরদার করা হচ্ছে। এ লক্ষ্যে কাজ করবে বন বিভাগের একাধিক দল ও স্মার্ট পেট্রোলিং টিম।আগামী ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী রাস পূজা অনুষ্ঠিত হবে। এবার পুণ্যার্থীদের চলাচলের জন্য পাঁচটি নির্ধারিত রুট রাখা হয়েছে। এসব রুটের বাইরে অন্য কোনো স্থানে চলাচল বা অবস্থানের সুযোগ থাকবে না। বিগত বছরের মতো এবারও শুধু হিন্দু সম্প্রদায়ের পুণ্যার্থীদের রাস পূজা উপলক্ষে সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে বন বিভাগ। সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, রাস পূজাকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ২২ নভেম্বর থেকে নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা হবে। বন বিভাগের বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ির সদস্যদের পাশাপাশি স্মার্ট পেট্রোলিং টিম বিশেষ নজরদারিতে নিয়োজিত থাকবে।প্রতিবছর কার্তিক-অগ্রহায়ণের শুক্লপক্ষে হিন্দু ধর্মাবলম্বীরা বঙ্গোপসাগরের তীরবর্তী দুবলার চরের আলোরকোলে রাস পূজায় অংশ নিতে সমবেত হন। সমুদ্র¯œান, পূজা-অর্চনা ও ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে সম্পন্ন হয় এ আয়োজন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থীর আগমনে এটি বৃহৎ ধর্মীয় সমাবেশে পরিণত হয়।তবে পুণ্যার্থীদের আগমনের সুযোগ নিয়ে কোনো অসাধু চক্র যাতে অবৈধভাবে বনজ সম্পদ আহরণ, মাছ শিকার কিংবা বন্যপ্রাণীর ক্ষতি করতে না পারে, সে জন্য বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে বন বিভাগ।খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. সাজমিনুল ইসলাম বলেন, রাস পূজা উপলক্ষে বিভিন্ন দলের মাধ্যমে বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি স্মার্ট পেট্রোলিং টিম নিরাপত্তা ও নজরদারিতে কাজ করবে। সংশ্লিষ্ট স্টেশন ও টহল ফাঁড়ির কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পুণ্যার্থীরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই যাতায়াত করতে পারেন, সে বিষয়েও বন বিভাগ সতর্ক থাকবে। এদিকে রাস পূজা উপলক্ষে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় খুলনা রেঞ্জ কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. সাজমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নলিয়ান স্টেশন কর্মকর্তা মো. আল আমিন, বানিয়াখালী স্টেশন কর্মকর্তা কে এম রাশেদ সাদাত, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মো. সাদেকুর রহমান, কালাবগী স্টেশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, নীলকমল বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকনুজ্জামান ও কাগা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।সভায় বনজ সম্পদ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি পুণ্যার্থীদের নিরাপদ ও নির্বিঘœ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান বলেন, রাস পূজায় তীথর‌্যাত্রীদের নির্বিঘœ যাতায়াত নিশ্চিত করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। সুন্দরবনের সম্পদ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনার জন্য কয়েকটি দল গঠন করা হয়েছে। তিনি নিজেও টহল কার্যক্রম পরিচালনা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর