রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত পুলিশকে পেশাদারত্বের ভিত্তিতে কাজ করার নির্দেশ প্রতিমন্ত্রী অমিতের যশোরে ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ছয় শতাধিক স্বেচ্ছাসেবী বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ১৯ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক রাস পূজা ঘিরে সুন্দরবনে কঠোর নিরাপত্তা, বনজ সম্পদ রক্ষায় বিশেষ টহল যবিপ্রবিতে পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন টানা বৃষ্টিতে মণিরামপুরের নিচু অঞ্চলে পাকা আমন ক্ষেতে জলাবদ্ধতা! তালার মেলা বাজারে পুরাতন মোটরসাইকেল ও বাইসাইকেলের হাট উদ্বোধন তানযীমুল কুরআন মাদরাসা যশোর কেন্দ্রে আইডিয়াল বৃত্তি পরীক্ষা

নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক / ৩৪ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

যশোরের নাভারণ হাইওয়ে থানা পুলিশের অভিযানে এক কেজি ২৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ ইকরামুল ইসলাম নামে এক মাদক কারবারি আটক করা হয়েছে। এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি একশ সি’সি ওয়ালটন মোটরসাইকেলও জব্দ করেছে হাইওয়ে পুলিশ।শনিবার (২১ নভেম্বর) বেলা বারটার দিকে যশোর সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া (বাগুড়ী) ডা. মশিয়ার রহমান ডিগ্রী মহিলা কলেজের সামনে অস্থায়ী চেকপোষ্ট থেকে তাকে আটক করা হয়। আটক ইকরামুল ইসলাম বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর পূর্বপাড়া গ্রামের শিরাজুল ইসলাম ছেলে।হাইওয়ে পুলিশ জানায়- সড়কে অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণ ও শৃংখলা বজায় রাখতে সার্জেন্ট মিরাজ হোসেনের নেতৃত্বে বাগুড়ী বেলতলা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এসময় একজন মোটরসাইকেল আরোহীকে থামানোর জন্য সংকেত দিলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মোটরসাইকেলসহ আটক হন। পরে তার মোটরসাইকেলের বাম হাতের হ্যান্ডালে ঝুলানো একটি বাজার করা ব্যাগ থেকে এক কেজি ২৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করেন।নাভারণ হাইওয়ে থানার (ওসি) মো. কেরামত আলী জানান- আটক মাদক কারবারি ইকরামুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।ওসি আরও জানান- মহাসড়কে শৃঙ্খলা ও অবৈধ মালামাল পারাপার রোধে হাইওয়ে পুলিশের এ ধরনের নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর