রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত পুলিশকে পেশাদারত্বের ভিত্তিতে কাজ করার নির্দেশ প্রতিমন্ত্রী অমিতের যশোরে ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ছয় শতাধিক স্বেচ্ছাসেবী বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ১৯ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক রাস পূজা ঘিরে সুন্দরবনে কঠোর নিরাপত্তা, বনজ সম্পদ রক্ষায় বিশেষ টহল যবিপ্রবিতে পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন টানা বৃষ্টিতে মণিরামপুরের নিচু অঞ্চলে পাকা আমন ক্ষেতে জলাবদ্ধতা! তালার মেলা বাজারে পুরাতন মোটরসাইকেল ও বাইসাইকেলের হাট উদ্বোধন তানযীমুল কুরআন মাদরাসা যশোর কেন্দ্রে আইডিয়াল বৃত্তি পরীক্ষা

যশোরে ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ছয় শতাধিক স্বেচ্ছাসেবী

কণ্ঠ ডেস্ক / ২২ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

যশোরের তরুণ চিকিৎসক সাদিয়া মনোয়ারা উষার আহŸানে সাড়া দিয়ে ভৈরব নদকে কচুরিপানামুক্ত করার অভিযানে অংশ নিয়েছেন দেশের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের ছয় শতাধিক স্বেচ্ছাসেবী। শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, ঝিনাইদহ ও মাগুরাসহ নয়টি জেলা থেকে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন।শহরের দড়াটানা ভৈরব সেতু থেকে কাঠেরপুল সেতু পর্যন্ত এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। স্বেচ্ছাসেবীরা নদীতে নেমে কচুরিপানা অপসারণের মাধ্যমে ভৈরবের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিডি ক্লিনের বিভাগীয় সমন্বয়ক আল হেলাল মামুন, প্রধান সমন্বয়ক চম্পা আক্তারসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা।এ ছাড়া উপস্থিত ছিলেন যশোর রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মোস্তাক হোসেন ও যুব প্রধান হুমায়ুন কবীর। পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীদের স্বাস্থ্যসুরক্ষা ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে রেড ক্রিসেন্ট সোসাইটির দুটি মেডিকেল টিমের ১৫ জন সদস্য প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করছেন। উল্লেখ্য, দূষণ ও কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব নদের হারানো সৌন্দর্য ফিরিয়ে আনার প্রত্যয়ে স্বেচ্ছাশ্রমে নদ পরিষ্কারের উদ্যোগ নেন তরুণ চিকিৎসক সাদিয়া মনোয়ারা উষা। তাঁর আহŸানে সাড়া দিয়ে ইতোমধ্যে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এ কাজে যুক্ত হয়েছে।বিডি ক্লিনের ছয় শতাধিক স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে ভৈরব নদ পরিচ্ছন্নতার এ উদ্যোগ নতুন গতি পেয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সম্মিলিত প্রচেষ্টায় ভৈরবের হারানো সৌন্দর্য ও প্রাণ ফিরিয়ে আনা সম্ভব। তবে নদটির দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি দূষণের উৎস বন্ধ করাও জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর