শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

ঘরে বসে চেয়ারম্যানী করছেন জিন্নাহ

‎নিজস্ব প্রতিবেদক / ৩৫ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ঘড়ির কাঁটায় বেলা ১২টা বেজে ৪০ মিনিট। বুধবার (১৮ই নভেম্বর) সকাল হতে চলছে যশোরের মণিরামপুর উপজেলার ৭নং খেদাপাড়া ইউনিয়ন পরিষদের সংগ্রহ করা তথ্য মোতাবেক, ২য় তলায় সেবা দিচ্ছে উদ্যগ্তা! নিচতলায় চলছে জনপ্রতি ৩০কেজি বিনামূল্যে (ভিজিএফ) চাউল বিতরণ,সচিবের কক্ষে উপচে পড়া ভীড়,বারান্দায় চলছে গ্রাম পুলিশ ও ইউপি সদস্যদের সেবা,গ্রাম আদালতের এলোমেলো কক্ষ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ আলীম জিন্নাহর কক্ষে ঝুলছে ধুলার প্রলেপ পড়া তালা।
‎অভিযোগের ভিত্তিতে খেদাপাড়া ইউনিয়ন পরিষদের সরেজমিনের গেলে বেলা ১টা বাজলেও চলতি অনুসন্ধানী টিমের সাথে দেখা হয়নি নিজের খেয়ালখুশি মতো পরিষদে আসা নিশি রাতের ভোট ডাকাতির চেয়ারম্যান মোঃ আঃ আলীম জিন্নাহ।  তবে আশ্চর্য্য জনক বিষয় হলো, পরিষদের বিভিন্ন দায়িত্বে থাকা কয়েক জনের  কাছে জানতে চাইলে সবার মুখে ১টাই কথা প্রতিদিন তিনি (চেয়ারম্যান)  পরিষদে আসেন, বসেন আসবেনে। কিন্তু চেয়ারম্যান আঃ আলীম জিন্নাহর দেখা মেলেনি কার্যদিবসের অর্ধ বেলায়। প্রশাসনিক কর্মকর্তা ইউপি সচিব তো সরাসরি বললেন, ” চেয়ারম্যান তো ইচ্ছে হলে আসে,আবার চলেও যায়”।
‎অভিযোগ উঠেছে, তৎকালীন সরকারের আমলে স্থানীয় আঃ লীগের দলীয় কোটায় রাতের আঁধারে ভোট জালিয়াতির মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম,দূর্নীতি ও সেচ্চাচারিতার পরেও এখনো চেয়ারম্যান হিসাবে বহালে থাকায় ইউনিয়ন জুড়ে নতুন করে শুরু হয়েছে নানান সমালোচনা। তথ্য বলছে, কয়েকটি বিতর্কিত কার্যক্রমে ৭নং খেদাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম জিন্নাহর বিরুদ্ধে জনসাধারণের ফুঁসে ওঠাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগের পর চেয়ারম্যান হাইকোর্টের রিটের মাধ্যমে তাকে বহাল আদেশ নিয়ে আসলেও বিজ্ঞ আদালতের শর্ত সমূহকে তোয়াক্কা না করে তিনি সম্পূর্ণভাবে সেচ্চাচারিতায় স্বপদে বহাল থেকে ভোগ করে চলেছেন সমস্ত সুযোগ সুবিধা। স্থানীয়দের অভিযোগ, বিগত সরকারের আমলে বেআইনি ভাবে ভোগদখল,বিশৃঙ্খলা,হামালা-হুমকি, অধিপত্য বিস্তার, দলীয়করন করায় জনগনের অনাস্থার কারনে ‘২৪ সালে দেশের পট-পরিবর্তনে দীর্ঘদিন গা ঢাকা দেন আঃ আলীম জিন্নাহ। সময়ের সাথে পরিস্থিতি কিছুটা তার অনূকুলে আসলেও জনপ্রতিনিধির দায়িত্বহীনতার পরিচয় দিয়ে পুনরায় দূর্নীতি প্রমানিত হয় তার বিরুদ্ধে। সাম্প্রতিক তথ্য আছে, খেদাপাড়া ইউনিয়নের জনস্বার্থে নির্মানকৃত একটি সড়কে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগের সত্যতা জানতে সে সময় স্থানীয় এক সাংবাদিক আঃ আলীম জিন্নাহার সাথে কথা বলতে যোগাযোগ করলে তিনি সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দেন। এ বেপারে স্থানীয় গণমাধ্যমের চাপে পড়ে সেই থেকে চেয়ারম্যান আঃ আলীম জিন্নাহ অনিয়মিত থেকে এবং তার বিলম্বিত কার্যক্রমে সেবাগ্রহীতারা ক্ষোভ প্রকাশ করলে প্রাতিষ্ঠানিক প্রটোকলে সেবাদানের লক্ষ্যে ইউপি সদস্য মুনছুরুর রহমান প্যানেল চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছিলেন বলে জানা গেছে। তবে সকল ধরনের দাপ্তরিক কার্যক্রমে প্যানেল চেয়ারম্যানের উপস্থিতি ও স্বাক্ষর মূল্যায়নে আঃ আলীম জিন্নাহ চেয়ারম্যান হিসাবে বহালে থেকে ভোগ করে চলেছেন সমস্ত সুযোগ সুবিধা,এমনটাই অভিযোগ সংশ্লিষ্ট সকলের।
‎প্রশ্ন উঠতে পারে মণিরামপুর উপজেলা আঃ লীগের এ সদস্য কোন ক্ষমতাবলে ইচ্ছা মতো করে চলেছেন খামখেয়ালি কার্যক্রম! কোন দায়িত্ব পালনে নাম মাত্র চেয়ারম্যান হয়ে ভোগান্তি দিচ্ছেন জনগনকে! প্রশ্নের সম্মুখীন করছে সরকার দলীয় রাজনৈতিক দলকে! ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কক্ষের সামনে দাড়িয়ে বুধবার(১৮ই নভেম্বর) ধূলার প্রলেপ পড়া তালাবদ্ধ দেখে মুঠোফোনে যোগাযোগ করলে তৃতীয়বার প্রাপ্ত নম্বর স্বক্রিয় থাকলেও একাধিক বার চেষ্টা করলেও ফোনকলের সাড়া দেননি খেদাপাড়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আঃ আলীম জিন্নাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর