বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার সেচ প্রকল্প বাতিলের দাবি গণভোটের গণরায় বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কোন ঐক্য হবে না – অধ্যাপক গোলাম রসূল যশোরে নাশকতার মামলায় আরও ১৪ জন আটক কপোতাক্ষের সাঁকো ভেঙে ২০ গ্রামের মানুষের দুর্ভোগ মনিহার মোড়ে বিএনপির অবস্থান কর্মসূচি ও মিছিল যবিপ্রবির ফটোগ্রাফিক সোসাইটির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ২ ডিসেম্বর যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কেশবপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ:মনা ও বিল্লালের শাস্তির দাবিতে শ্যামনগরে মানববন্ধন

যবিপ্রবির ফটোগ্রাফিক সোসাইটির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জাস্ট ফটোগ্রাফিক সোসাইটির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদায়ী কমিটির সদস্যদের সম্মাননা প্রদান এবং নতুন কমিটির সদস্যদের বরণ করে নেওয়া হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে ২০২৫-২৬ কার্যবর্ষের বিদায়ী কমিটির সদস্যদের হাতে সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটির সদস্যদের সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয়।বিদায়ী কমিটির সভাপতি রাকিব হাসান শিহাব বলেন, দায়িত্ব পালনকালে ক্লাবকে আরও সমৃদ্ধ ও গতিশীল করার লক্ষ্যে বেশ কিছু পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। এর মধ্যে ক্লাবের ওয়েবসাইট তৈরি, লোগোর উন্নয়ন এবং সংবিধানের প্রয়োজনীয় সংস্কারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা হয়েছে।তিনি আরও বলেন, সব পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব না হলেও ক্লাবের জন্য ভালো কিছু করার চেষ্টা ছিল। নতুন নেতৃত্বের হাত ধরে ক্লাব আরও বহুদূর এগিয়ে যাবে এবং নতুন নতুন সাফল্য অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।নতুন কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ফাহিম বলেন, জাস্ট ফটোগ্রাফিক সোসাইটি টানা ১২ বছর ধরে সক্রিয়ভাবে কাজ করছে। ইতোমধ্যে দুটি জাতীয় আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শিগগিরই তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।নবীনদের উদ্দেশে তিনি বলেন, ক্লাবে যুক্ত হতে অভিজ্ঞতা কিংবা একাডেমিক বর্ষ কোনো বাধা নয়। প্রয়োজন শুধু ফটোগ্রাফির প্রতি আগ্রহ। হাতে থাকা যেকোনো ডিভাইস দিয়েই ফটোগ্রাফির চর্চা শুরু করা সম্ভব।এ ছাড়া শিগগিরই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফটোওয়াক এবং আসন্ন শীতে চুড়ামনকাটি বাজারে হাতে-কলমে ফটোগ্রাফি শেখানোর কর্মসূচি আয়োজনের পরিকল্পনার কথা জানান তিনি।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাস্ট ফটোগ্রাফিক সোসাইটির উপদেষ্টা ও ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগের প্রভাষক মো. তৌহিদুজ্জামান এবং ইংরেজি বিভাগের প্রভাষক শরিফুজ্জামান।এ সময় সংগঠনটির নবীন ও বিদায়ী সদস্যসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর