বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার সেচ প্রকল্প বাতিলের দাবি গণভোটের গণরায় বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কোন ঐক্য হবে না – অধ্যাপক গোলাম রসূল যশোরে নাশকতার মামলায় আরও ১৪ জন আটক কপোতাক্ষের সাঁকো ভেঙে ২০ গ্রামের মানুষের দুর্ভোগ মনিহার মোড়ে বিএনপির অবস্থান কর্মসূচি ও মিছিল যবিপ্রবির ফটোগ্রাফিক সোসাইটির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ২ ডিসেম্বর যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কেশবপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ:মনা ও বিল্লালের শাস্তির দাবিতে শ্যামনগরে মানববন্ধন

গণভোটের গণরায় বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কোন ঐক্য হবে না – অধ্যাপক গোলাম রসূল

কণ্ঠ প্রতিবেদক / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জসহ দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ এনে তার প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা। বৃহস্পতিবার বিকালে শহরের ঈদগাহ মোড় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতির বক্তব্যে যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ ও সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে জাতীয় ঐক্য হবে জনগণের ঐক্য; কোনো দল বা ব্যক্তির সঙ্গে নয়। তিনি বলেন, একটি শর্তেই ঐক্য হতে পারে—তা হলো জনগণের গণভোটের গণরায় মেনে নেওয়া এবং আগামী জানুয়ারি মাসের সংসদে সংস্কার পরিষদের সুপারিশ অনুযায়ী সংবিধান সংস্কার করা। এ বিষয়ে সরকার এগিয়ে আসলে ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকারের সঙ্গে জামায়াতে ইসলামীর ঐক্য গড়ে উঠবে বলে মন্তব্য করেন তিনি। অধ্যাপক গোলাম রসুল আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকারের ব্যর্থতার দায়ভার নেবে না। তিনি অভিযোগ করেন, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণের মাধ্যমে দেশকে আবার অন্ধকারের দিকে নেওয়া হচ্ছে এবং শত শত কোটি টাকা আত্মসাৎ করা হচ্ছে। ৫ আগস্টের বিপ্লব ও গণভোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সংবিধান সংস্কার ও জুলাই সনদের পক্ষে ভোট দিয়েছিল; প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ মন্ত্রী-এমপিরাও ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট চেয়েছিলেন, কিন্তু সংসদে গিয়ে সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে।জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি গোলাম কুদ্দুস, সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা ও সাংস্কৃতিক সেক্রেটারি আবুল হাশিম রেজা, জেলা কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন ও নজরুল ইসলাম হান্নান, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসমাইল হোসেন এবং সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শামসুজ্জামান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় তারা আওয়ামীলীগ ও সরকার বিরোধী নানা শ্লোগান দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর