শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ

কণ্ঠ প্রতিবেদক / ৩১ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের শিক্ষাব্যবস্থার কথা উল্লেখ করে বলেছেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার এবং এর শিক্ষার মান যুগোপযোগী করতে হবে। তিঁনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থার বৈষম্য কমাতে বিভিন্ন ধারার শিক্ষা ব্যবস্থার মধ্যে সমন্বয় সাধন করতে হবে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকালে বঙ্গভবনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর-এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিঁনি এসব কথা বলেন।সাক্ষাৎকালে যবিপ্রবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেন। এছাড়াও যবিপ্রবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ সার্বিক বিষয়ে অবহিত করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি যবিপ্রবি উপাচার্যের কথা শোনেন এবং যবিপ্রবির সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর