বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার সেচ প্রকল্প বাতিলের দাবি গণভোটের গণরায় বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কোন ঐক্য হবে না – অধ্যাপক গোলাম রসূল যশোরে নাশকতার মামলায় আরও ১৪ জন আটক কপোতাক্ষের সাঁকো ভেঙে ২০ গ্রামের মানুষের দুর্ভোগ মনিহার মোড়ে বিএনপির অবস্থান কর্মসূচি ও মিছিল যবিপ্রবির ফটোগ্রাফিক সোসাইটির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ২ ডিসেম্বর যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কেশবপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ:মনা ও বিল্লালের শাস্তির দাবিতে শ্যামনগরে মানববন্ধন

যশোরে নাশকতার মামলায় আরও ১৪ জন আটক

স্টাফ রিপোর্টার,যশোর / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার নয়টি থানা, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে তাঁদের আটক করা হয়। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় যশোর জেলার বিভিন্ন স্থানে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট। অভিযানে জেলার নয়টি থানার পাশাপাশি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অংশ নেন।অভিযানে বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ জনকে আটক করা হয়। এর মধ্যে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন আশরাফুল (৪৫), ইব্রাহিম শিকদার (৪২) ও ইব্রাহিম (২৮)। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন পরিদর্শক (তদন্ত) বদরুজ্জামান মোল্লাএ বিষয়ে পরিদর্শক (তদন্ত) বদরুজ্জামান মোল্লা জানান, গত ২৪ ঘণ্টায় নাশকতার মামলায় কোতোয়ালি মডেল থানা পুলিশ তিনজনকে আটক করেছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর বিজ্ঞ আদালতে পাঠানো হবেতিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে যশোর জেলা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর