বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার সেচ প্রকল্প বাতিলের দাবি গণভোটের গণরায় বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কোন ঐক্য হবে না – অধ্যাপক গোলাম রসূল যশোরে নাশকতার মামলায় আরও ১৪ জন আটক কপোতাক্ষের সাঁকো ভেঙে ২০ গ্রামের মানুষের দুর্ভোগ মনিহার মোড়ে বিএনপির অবস্থান কর্মসূচি ও মিছিল যবিপ্রবির ফটোগ্রাফিক সোসাইটির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ২ ডিসেম্বর যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কেশবপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ:মনা ও বিল্লালের শাস্তির দাবিতে শ্যামনগরে মানববন্ধন

কপোতাক্ষের সাঁকো ভেঙে ২০ গ্রামের মানুষের দুর্ভোগ

কেশবপুর (যশোর) প্রতিনিধি / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে কপোতাক্ষ নদের ওপর নির্মিত বাঁশ-কাঠের সাঁকো ভেঙে পড়ায় দুই পাড়ের প্রায় ২০টি গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। ভারী বর্ষণ, প্রবল স্রোত ও কচুরিপানার চাপে প্রায় ১৮০ ফুট দীর্ঘ সাঁকোটি ধসে পড়ার পর ছয় মাস ধরে ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। এ অবস্থায় স্থায়ী সেতু নির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী সাঁকোটি ভেঙে যাওয়ায় নদীর দুই পাড়ের মানুষের সরাসরি যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সাতক্ষীরার শার্শা, সানতলা, কৃষ্ণনগর, পাঁচপাড়া, সেনেরগাতী, সরুলিয়া, ধানদিয়া ও কুঠিরঘাট এবং যশোরের সাগরদাঁড়ি, কোমরপোল, চিংড়া, বগা, নেহালপুর, মহাদেবপুর ও রেজাকাটিসহ প্রায় ২০টি গ্রামের মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। নদী পারাপারে সময় ও খরচ বেড়েছে। জরুরি প্রয়োজনে এক পাড় থেকে অন্য পাড়ে যেতেও নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন তাঁরা।স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১১ সাল থেকে এলাকাবাসী নিজেদের উদ্যোগে সাঁকোটি নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করে আসছেন। তবে স্থায়ী সেতু না থাকায় প্রতিবছর বর্ষা মৌসুমে নদীর প্রবল স্রোতে সাঁকোটি ক্ষতিগ্রস্ত হয়। এবার সাঁকোটি ধসে পড়ার পর দীর্ঘদিনেও পুনর্নির্মাণ না হওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে।বর্তমানে শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ছোট নৌকায় নদী পার হচ্ছেন। স্থানীয়দের দাবি, ঝুঁকিপূর্ণ পারাপারের কারণে ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন অভিভাবকেরা।মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভিটা সাগরদাঁড়ির মধুপল্লী ছাড়াও এ এলাকায় রয়েছে কলেজ, সরকারি পলিটেকনিক স্কুল ও কলেজ এবং সাগরদাঁড়ি মাধ্যমিক বিদ্যালয়সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থীকে প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে।স্থানীয় ব্যবসায়ীরা জানান, নদীর ওপারের বিভিন্ন গ্রামের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় অংশ সাগরদাঁড়ি বাজারকেন্দ্রিক। সাঁকো ভেঙে যাওয়ায় বাজারে মানুষের উপস্থিতি কমেছে। ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন ও বেচাকেনা। এতে ক্ষুদ্র ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।এলাকাবাসীর অভিযোগ, স্থায়ী সেতু নির্মাণের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে পরিদর্শন ও জরিপ করা হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। কপোতাক্ষ নদের সাগরদাঁড়ি অংশে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে দুই পাড়ের প্রায় ২০টি গ্রামের মানুষের যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন তাঁরা।সাগরদাঁড়ি আবু শারাফ সাদেক কারিগরি বাণিজ্য মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্যামল কুমার ঘোষ বলেন, ‘সাঁকো ধসে পড়ায় কপোতাক্ষের দুই পাড়ের শিক্ষার্থীদের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ঝুঁকিপূর্ণ নৌকা পারাপারের কারণে অভিভাবকরাও সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় থাকেন। পড়াশোনার স্বাভাবিক পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এই স্থানে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানাচ্ছি।’এ বিষয়ে উপজেলা প্রকৌশলী এম এ জাসির বলেন, ‘সাগরদাঁড়ি ও শার্শা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের এই দাবির বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। কপোতাক্ষ নদের ওপর এখানে একটি স্থায়ী সেতু নির্মাণের প্রস্তাবনা ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। আশা করছি, দ্রুত প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে সেতু নির্মাণের কাজ শুরু করা সম্ভব হবে এবং এলাকাবাসীর দীর্ঘদিনের এই ভোগান্তির স্থায়ী সমাধান হবে।’শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে কপোতাক্ষ নদের সাগরদাঁড়ি অংশে দ্রুত স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর