বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার সেচ প্রকল্প বাতিলের দাবি গণভোটের গণরায় বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কোন ঐক্য হবে না – অধ্যাপক গোলাম রসূল যশোরে নাশকতার মামলায় আরও ১৪ জন আটক কপোতাক্ষের সাঁকো ভেঙে ২০ গ্রামের মানুষের দুর্ভোগ মনিহার মোড়ে বিএনপির অবস্থান কর্মসূচি ও মিছিল যবিপ্রবির ফটোগ্রাফিক সোসাইটির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ২ ডিসেম্বর যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কেশবপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ:মনা ও বিল্লালের শাস্তির দাবিতে শ্যামনগরে মানববন্ধন

ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার সেচ প্রকল্প বাতিলের দাবি

স্টাফ রিপোর্টার,যশোর / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে প্রস্তাবিত ৩০০ কোটি টাকার সেচ প্রকল্প থেকে ভবদহ অঞ্চলকে বাদ দিয়ে পৃথক ও বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছেন ভবদহ পানি নিষ্কাশন আন্দোলনের নেতারা। এ দাবিতে পানিসম্পদমন্ত্রী ও কৃষিমন্ত্রীর কাছে পৃথক স্মারকলিপি দিয়েছেন ভবদহের জলাবদ্ধতাকবলিত জনপদের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের কাছে এসব স্মারকলিপি জমা দেওয়া হয়। পরে স্মারকলিপির বিষয়বস্তু ও দাবির যৌক্তিকতা তুলে ধরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতারা স্মারকলিপিতে বলা হয়েছে, বৃহত্তর যশোরের বিভিন্ন এলাকাকে অন্তর্ভুক্ত করে প্রস্তাবিত ৩০০ কোটি টাকার সেচ প্রকল্প ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারবে না। অতীতে বৈদ্যুতিক সেচযন্ত্রের মাধ্যমে পানি নিষ্কাশনের উদ্যোগও প্রত্যাশিত সফলতা পায়নি। ভবদহ অঞ্চলের প্রায় ১৩০ কিলোমিটার নদী ও খাল পলি জমে ভরাট হয়ে যাওয়ায় ৬০টির বেশি বিল ও জনপদ জলাবদ্ধতার শিকার হচ্ছে। তাই নদী-খাল সচল করা ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়এ অবস্থায় নদী খননের পাশাপাশি বিলে বিলে জোয়ার-আঁধার বা টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) চালুর দাবি জানানো হয়েছে। একই সঙ্গে গত ১৬ মে ২০২৬ যশোর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় কর্মশালায় গৃহীত স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়েছে, বিল ডাকাতিয়া, বিল ভায়না, বিল কেদারিয়া ও বিল খুকশিয়ায় টিআরএম কার্যক্রমের অভিজ্ঞতা ভবদহের স্থায়ী জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হতে পারে। বিশেষ করে ২০০৬ সালে বিল খুকশিয়ায় টিআরএম বাস্তবায়নে প্রয়াত জননেতা তরিকুল ইসলামের ভূমিকার কথাও স্মরণ করা হয়েছে।স্মারকলিপি প্রদান শেষে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদসহ অন্যান্য নেতারা সাংবাদিকদের কাছে তাঁদের দাবির বিষয়টি তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর