রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত পুলিশকে পেশাদারত্বের ভিত্তিতে কাজ করার নির্দেশ প্রতিমন্ত্রী অমিতের যশোরে ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ছয় শতাধিক স্বেচ্ছাসেবী বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ১৯ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক রাস পূজা ঘিরে সুন্দরবনে কঠোর নিরাপত্তা, বনজ সম্পদ রক্ষায় বিশেষ টহল যবিপ্রবিতে পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন টানা বৃষ্টিতে মণিরামপুরের নিচু অঞ্চলে পাকা আমন ক্ষেতে জলাবদ্ধতা! তালার মেলা বাজারে পুরাতন মোটরসাইকেল ও বাইসাইকেলের হাট উদ্বোধন তানযীমুল কুরআন মাদরাসা যশোর কেন্দ্রে আইডিয়াল বৃত্তি পরীক্ষা

কালিয়ায় নিহত দুই নেতার বাড়িতে রিজভী

নড়াইল সদর প্রতিনিধি / ১৪ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

নড়াইলের কালিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলায় নিহত জাসাস নেতা সোহেল রানা ও কৃষকদল নেতা শাহিনুর ইসলামের পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে শুক্রবার (২০ নভেম্বর) তিনি বলেন স্কুল-কলেজের ছাত্রদের বুকে গুলি চালিয়ে সিংহাসন টিকিয়ে রাখতে চাওয়া আওয়ামী লীগ পালিয়ে গিয়ে পাশর্^বর্তী দেশ থেকে একের পর এক হত্যাকাÐ ঘটাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নড়াইলের কালিয়া উপজেলায় নিহত বিএনপির দুই নেতা সোহেল ও শাহিনের কবর জিয়ারত শেষে উপস্থিত নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যাদের জিহŸায় রক্তের তৃষ্ণা, বিদেশে পালিয়ে থেকে তাদের সেই তৃষ্ণা আরও তীব্র হয়েছে। তাই তারা এখনও এদেশের গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরাচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীরা নিষ্ঠুর হামলা চালিয়ে জাসাস নেতা সোহেল মোল্লাকে নির্মমভাবে হত্যা করার কাপুরুষোচিত ঘটনায় আমি তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। দেশ থেকে ফ্যাসিষ্ট আওয়ামী শাসকের পতনের পর থেকে মানুষের মধ্যে যে উদ্দীপনা ও জাগরণ সৃষ্টি হয়েছে সেটিকে মেনে নিতে পারছে না বলেই ফ্যাসিবাদের দোসর’রা দেশব্যাপী খুন-খারাবী ও নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা শুরু করেছে। আর তারই ধারাবাহিকতায় সোহেল মোল্লার প্রাণ কেড়ে নেয়া হলো। আমি আশাবাদী বর্তমান বিএনপি সরকার এ ধরণের হত্যাকান্ড ও নাশকতা রোধে কঠোর ভ‚মিকা রাখবে। আর তাহলেই পতিত ফ্যাসিস্ট আওয়ামী শাসকের দোসরদের সকল ষড়যন্ত্র-চক্রান্ত ধুলিস্যাত হয়ে যাবে। আমি সোহেল মোল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি সোহেল মোল্লাকে হত্যাকারী চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছিএ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিদ্যুৎ ও জ¦ালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তারা নিহত দুই নেতার কবরে তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এসময় নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ^াস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খন্দকার এজাজুল হাসান বাবু, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, জেলা ছাত্রদলের আহŸায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি এবং কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: জিন্নাতুল ইসলামসহ নড়াইল সদর, কালিয়া, লোহাগড়া ও নড়াগাতীসহ বিভিন্ন এলাকার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।কেন্দ্রীয় নেতাদের আগমন ও কবর জিয়ারতকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম ঘটে। বৈরী আবহাওয়া এবং থেমে থেমে ভারী বৃষ্টি উপেক্ষা করেও হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হন। বৃষ্টিভেজা পরিবেশে স্বজন ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকাজুড়ে শোকাবহ আবহের সৃষ্টি হয়।এদিকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও দুই প্রতিমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কর্মসূচিস্থল এবং আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। কর্মসূচিতে নিহত দুই নেতার স্বজনদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।বৃহস্পতিবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শাহিনুর ও সোহেল রানার মরদেহ কালিয়ায় আনা হয়। মাগরিবের নামাজের পর উপজেলা মডেল মসজিদে দুজনের জানাজা শেষে দাফন করা হয়। হত্যাকাÐের ঘটনায় আজ সকাল পর্যন্ত মামলা হয়নি। তবে দুজনকে আটক করেছে পুলিশ। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কার্যক্রমকে প্রতিহত করতে তারা একটি মোটরসাইকেল শোডাউন করেন সেসময় নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী বাহিনী তাদের উপর হামলা চালায়। ঘটনার সংবাদ পেয়ে আমড়া ঘটনাস্থলে পুলিশ পাঠায়। পরিবেশ নিয়ন্ত্রণে আনি। পরবর্তীতে তাদের সহযোগিতায় কে কে জড়িত ছিলো তথ্য সংগ্রহ করি। আমরা আশা করছি খুব দ্রæতই তাদের গ্রেফতার করতে পারবো আমাদের জোরালো অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর