শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

সাতক্ষীরা সদর ও পৌর এলাকায় যৌথ বাহিনীর টহল ও নজরদারি

ওমর ফারুক বিপ্লব,সাতক্ষীরা / ৬ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সদর উপজেলা ও পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল অভিযান ও নজরদারি চালিয়েছে জেলা প্রশাসন ও যৌথ বাহিনী। টহল ও নজরদারি কার্যক্রমে নেতৃত্ব দেন সাতক্ষীরা সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত এবং সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলু। এ সময় সহকারী কমিশনার তাওহীদুল হাসান, সুশান্ত চন্দ্র সেন, কনোজ দেওয়ান, মো. আবিদ আল আজিজ ও সুবর্ণ মোহন ভাওয়াল উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন সূত্র জানায়, জনসাধারণের জানমালের নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা এবং যেকোনো অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে এ সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর