শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

তালায় রাত ৩টার পর থেকে টানা বৃষ্টি

মোঃ জমির উদ্দিন / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলায় রাত ৩টার পর থেকে শুরু হয়েছে প্রচুর বৃষ্টিপাত। এতে উপজেলার বিভিন্ন এলাকায় শাকসবজি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে বারুইহাটী এলাকার সবজি চাষিদের মধ্যে বিরাজ করছে উদ্বেগ ও আতঙ্ক।স্থানীয় সবজি চাষি মোঃ বিল্লাল হোসেন জানান, হঠাৎ করে শুরু হওয়া অতিবৃষ্টিতে জমিতে থাকা শাকসবজি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। বৃষ্টির পানি জমে থাকলে সবজি গাছ নষ্ট হওয়া এবং উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।কৃষকদের আশঙ্কা, বৃষ্টিপাত অব্যাহত থাকলে শাকসবজির ব্যাপক ক্ষতি হতে পারে। এতে আর্থিক লোকসানের মুখে পড়তে পারেন এলাকার সবজি চাষিরা।প্রতিকূল আবহাওয়ায় ফসলের সম্ভাব্য ক্ষতি নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তালা উপজেলার বারুইহাটীসহ বিভিন্ন এলাকার কৃষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর