শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুবলার শুঁটকি কার্যক্রম ব্যাহত

নিজস্ব প্রতিবেদক / ৪ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা জেলেপল্লীর শুটকির কার্যক্রম ব্যাহত হচ্ছে । গত দুদিনে মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে মাছ শুকাতে পারছে না। এ অবস্থা অব্যাহত থাকলে ক্ষতির সম্মুখীন হবে জেলে ও মৎস্য ব্যবসায়ীরা । গত দুদিন ধরে মাছ ধরা বন্ধ রয়েছে। জেলেরা সুন্দরবনের বিভিন্ন এলাকায় নিরাপদে আশ্রয় নিয়েছেন।
বর্ণ বিভাগ সূত্রে জানা যায়, বঙ্গোপসাগর তীরবর্তী দুবলা জেলে পল্লীর আলোরকোল, মাঝের কেল্লা, নারিকেলবাড়িয়া ও শেলার চড়ে শুঁটকি প্রক্রিয়াজাত করনের লক্ষ্যে প্রায় ১০ হাজার জেলে শ্রমিক কাজ করছে। চলতি শুঁটকি মৌসুমে শুরুতেই ঘূর্ণিঝড় আনাবের প্রভাবে মাছ স্বীকার করতে পারিনি জেলেরা। আবার দুই সপ্তাহের মাথায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে মাছ স্বীকার ও রোদে শুকিয়ে শুঁটকি করনের কাজ বন্ধ রয়েছে ।
চলতি বছরের ৩০ অক্টোবর ঘূর্ণিঝড় অণবের প্রভাবে শুরু হয় দুবলার চরের শুঁটকি মৌসুম। দু সপ্তাহের ব্যবধানে আবারও আকভানের প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে তাদের কার্যক্রম। মৌসুমের শুরু থেকেই হাজার হাজার জেলেদের বৈরী আবহাওয়ার সঙ্গে লড়াই করতে হচ্ছে। আবহাওয়া স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছে জেলেরা। আবহাওয়া অনুকূলে না থাকলে জেলে ও মৎস্য ব্যবসায়ীরা আর্থিক সংকটের কবলে পড়বে। ব্যাহত হবে চরমভাবে শুঁটকি উৎপাদন।
সুন্দরবন পূর্ব বিভাগের দুবলার জেলে পল্লী টলফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মোঃ খলিলুর রহমান জানান , মৌসুমের শুরুতে জেলেরা দুর্যোগের কবলে পড়েছে। তবে বর্তমানে মড়া গোন চলছে। জেলেদের তেমন একটা ক্ষতি হবে না। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সাগরে থাকা জেলেরা সুন্দরবনের বিভিন্ন খালে আশ্রয় নিয়েছেন।
দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: কামাল আহমেদ বলেন, ঘূর্ণিঝড় আকভানের কারণে সাগরে থাকা জেলেদের ইতিমধ্যে সুন্দরবনের বিভিন্ন স্থানে নিরাপদে আশ্রয় নিয়েছে। এখন মড়া গোন চলছে। গত বুধবার ও বৃহস্পতিবার দুদিন ধরে মাছ স্বীকার বন্ধ রয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলেরা সাগরে মাছ শিকারে যাবে না। বৈরী আবহাওয়ার কারণে চাতালের মাছ শুকানো বন্ধ রয়েছে। খুব একটা ক্ষতি হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর