মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

জিয়াউল আহসানের বিরুদ্ধে চূড়ান্ত যুক্তিতর্ক আজ

কণ্ঠ ডেস্ক / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে মামলাটি বিচারপ্রক্রিয়ার শেষ পর্যায়ে পৌঁছাবে; এরপর রায় ঘোষণার দিন ঠিক হবে।ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনের ফেসবুক পেজ থেকে যুক্তিতর্ক উপস্থাপন সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।গত রোববার (২২ নভেম্বর) রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২৪ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।মামলায় রাষ্ট্রপক্ষের ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা এরই মধ্যে সম্পন্ন হয়েছে। গত ১৯ নভেম্বর মামলার ১৫তম ও শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণ এবং আসামিপক্ষের জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য উপস্থাপনের পর্ব শেষ হয়।এরপর রোববার আসামিপক্ষের হয়ে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। তিনি মামলা-সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র ও একটি পেনড্রাইভে ভিডিও উপস্থাপন করেন। পরে তাকে জেরা করেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম। জেরার সময় পপি জানান, দাখিল করা নথিপত্রের সত্যতা তিনি ব্যক্তিগতভাবে যাচাই করেননি এবং পেনড্রাইভে থাকা ভিডিওগুলোও নিজে দেখেননি। আসামিপক্ষের পক্ষ থেকে আর কোনো সাফাই সাক্ষী উপস্থাপন করা হবে না বলে জানানো হলে ট্রাইব্যুনাল যুক্তিতর্কের দিন নির্ধারণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর