শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

চৌগাছা হাসপাতালের মডেল সারাদেশে চালু করা হবে -এস এম জিয়া উদ্দীন হায়দার

চৌগাছা (যশোর) প্রতিনিধি / ২০ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

যশোরের চৌগাছায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাঃ এস এম জিয়া উদ্দীন হায়দার বলেছেন, চৌগাছার মডেল চিকিৎসা পদ্ধতি সারা দেশে চালু করা হবে। সেই সাথে দেশের প্রত্যেকটি নাগরিকের একটি করে ডিজিটাল চিকিৎসা সেবা আইডি চালু করা হবে। যাতে করে মা-শিশু, কিশোর-কিশোরী ও বয়বৃদ্ধরা অতিসহজেই স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারেন। তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান চিকিৎসা খাতকে প্রধান্য দিয়ে ইতিমধ্যে বিভিন্ন কর্মসুচি গ্রহণ করেছেন। সরকারের প্রতিটি ইউনিয়নে একটি করে আধুনিক ক্লিনিক স্থাপন করার পরিকল্পনা রয়েছে। যাতে করে দেশের সকল নাগরিক হাতের নাগালে স্বাস্থ্য সেবা পেতে পারে। বৃহস্পতিবার দুপুরে যশোরের চৌগাছা ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
এ মতবিনিময় সভায় সভাপতত্বি করনে যশোর-২ (চৌগাছা-ঝকিরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দনি ফরদি। যশোরের সিভিল সার্জন ডাঃ মোঃ মাসুদ রানার পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শেলী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, যশোর জেলাপ্রশাসক মোহাম্মদ আশেক হাসান, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জি,এম, এ, মুনীব, উপজেলা বিএনপির সভাপতি এমএ ছালাম ও উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ ও উপজলো স্বাস্থ্য র্কমর্কতা ডা. আহসানুল মিজান রুমি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি,চিকিৎসক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় চৌগাছা ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানাদিক তুলে ধরেন ডা. ইমদাদুল হক ও ডা. এ এস এম আব্দুর রাজ্জাক। সভায় হাসপাতালের চিকিৎসক, নার্সসহ জনবলসংকট ও অবকাঠামোগত বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। এ সব সমস্যা পর‌্যায়ক্রমে সমাধান এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর