বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত ২ কালীগঞ্জে গভীর রাতে নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল ভৈরব নদ পরিষ্কারে এবার রিকশা-ভ্যান শ্রমিকদের অংশগ্রহণ সুন্দরবনে বনদস্যুদের ‘রসদ নেটওয়ার্ক, কয়রায় খাদ্য সামগ্রীসহ আটক ২ ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বহাল রাখার দাবিতে মানববন্ধন ইতিহাসে প্রথমবার একসঙ্গে ট্রাম্প-শি-পুতিন ‘বুলেটপ্রæফ কাচের আড়ালে থাকলেও গুলি চলবেই’ বাবার পরিচালনায় প্রথম সিনেমা, মুক্তির আগে আবেগাপ্লুত ভাবনা মনোহরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ট্রাক থেকে ৩০০ বস্তা সরকারি ইউরিয়া সার চুরির অভিযোগ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিবাদে যশোর সদর উপজেলা ছাত্রদলের মিছিল-সমাবেশ

কণ্ঠ প্রতিবেদক / ২৯ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে পরিকল্পিত নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সদর উপজেলা ছাত্রদল। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে যশোর সদর উপজেলা ছাত্রদলের উদ্যোগে শহরের লালদীঘির পাড়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি সিভিল কোর্ট মোড় হয়ে জেলা স্কুলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন যশোর জেলা ছাত্রদলের আহŸায়ক কামরুজ্জামান বাপ্পী ও সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান। সমাবেশে জেলা ছাত্রদলের আহŸায়ক কামরুজ্জামান বাপ্পী অভিযোগ করেন, তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারের যাত্রা বাধাগ্রস্ত করতে শেখ হাসিনা ও তাঁর সহযোগীরা পরিকল্পিতভাবে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাÐের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নামে কোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাÐ মেনে নেওয়া হবে না। যারা আইন অমান্য করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত হবে, তাদের আইনের আওতায় এনে কঠোর বিচারের মুখোমুখি করতে হবে।তিনি আরও বলেন, বিএনপির সঙ্গে দেশের জনগণ রয়েছে। জনগণ কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাÐ সমর্থন করে না। যশোরের মাটিতে সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহŸান জানান।বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক ও সদর উপজেলা ছাত্রদলের আহŸায়ক আলমগির হোসেন লিটন, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পিকুল হোসেন, যুগ্ম আহŸায়ক পলাশ খান, ইমরান কায়েসসহ জেলা ও সদর উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠনের কর্মকাÐের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন ¯েøাগান দেন। একই সঙ্গে যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাÐের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর