বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত ২ কালীগঞ্জে গভীর রাতে নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল ভৈরব নদ পরিষ্কারে এবার রিকশা-ভ্যান শ্রমিকদের অংশগ্রহণ সুন্দরবনে বনদস্যুদের ‘রসদ নেটওয়ার্ক, কয়রায় খাদ্য সামগ্রীসহ আটক ২ ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বহাল রাখার দাবিতে মানববন্ধন ইতিহাসে প্রথমবার একসঙ্গে ট্রাম্প-শি-পুতিন ‘বুলেটপ্রæফ কাচের আড়ালে থাকলেও গুলি চলবেই’ বাবার পরিচালনায় প্রথম সিনেমা, মুক্তির আগে আবেগাপ্লুত ভাবনা মনোহরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ট্রাক থেকে ৩০০ বস্তা সরকারি ইউরিয়া সার চুরির অভিযোগ

যশোরে চাকরি মেলা অনুষ্ঠিত, নিয়োগ দিতে অংশ নিল বিভিন্ন প্রতিষ্ঠান

আশিকুর রহমান / ৪১ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

যশোরে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) আয়োজনে এবং আশ^াস প্রকল্প ও রাইটস যশোরের সহযোগিতায় টিটিসি প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলাপ্রশাসক মোহাম্মদ আশেক হাসান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ মুস্তাফিজুর রহমান, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, উইনরক ইন্টারন্যাশনালের বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও আশ^াস প্রকল্পের প্রকল্প পরিচালক দীপ্তা রক্ষিত এবং যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী গাজি ইকফাত মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। চাকরি মেলায় জনবল নিয়োগের লক্ষ্যে উইনরক ইন্টারন্যাশনাল, শিখো, ডিজিকন, ইউনিফ্যাশন, আফিল গ্রæপ, মাস্টেরি ও প্রাইম এভিয়েশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়।আয়োজকদের এ উদ্যোগের মূল লক্ষ্য চাকরিপ্রার্থীদের সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করা এবং কর্মসংস্থানের সম্ভাবনা বাড়ানো।বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এ মেলা চাকরিপ্রার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ভ‚মিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর