শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

শার্শায় ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল জব্দ

বেনাপোল অফিস / ৪২ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) সদস্যরা গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করেন।খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তে মাদক ও চোরাচালানি পণ্য পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় গোগা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর