বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার সেচ প্রকল্প বাতিলের দাবি গণভোটের গণরায় বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কোন ঐক্য হবে না – অধ্যাপক গোলাম রসূল যশোরে নাশকতার মামলায় আরও ১৪ জন আটক কপোতাক্ষের সাঁকো ভেঙে ২০ গ্রামের মানুষের দুর্ভোগ মনিহার মোড়ে বিএনপির অবস্থান কর্মসূচি ও মিছিল যবিপ্রবির ফটোগ্রাফিক সোসাইটির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ২ ডিসেম্বর যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কেশবপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ:মনা ও বিল্লালের শাস্তির দাবিতে শ্যামনগরে মানববন্ধন

মোংলা বন্দরের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বন্দর দিবস উদ্‌যাপনের প্রস্তুতি

কণ্ঠ প্রতিবেদক / ২০ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

‎‎আগামী ১ ডিসেম্বর মোংলা বন্দরের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বন্দর দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে চলছে নানা প্রস্তুতি। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বন্দর এলাকায় সাজসজ্জা, আলোকসজ্জা, ব্যানার-ফেস্টুন স্থাপনসহ বিভিন্ন কর্মসূচি আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
‎দিবসটি ঘিরে বন্দরের কর্মকর্তা-কর্মচারী, বন্দর ব্যবহারকারী, আমদানি-রপ্তানিকারক, ব্যবসায়ী ও স্থানীয় মানুষের মধ্যে তৈরি হয়েছে উৎসবের আমেজ। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সফল করতে সংশ্লিষ্ট বিভাগগুলো প্রস্তুতি ও সমন্বয়ের কাজে ব্যস্ত সময় পার করছে।‎মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মোংলা বন্দরের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বন্দর দিবস উদ্‌যাপনের এ বছর স্বল্প পরিসরে আয়োজন নিয়ে তাঁরা ব্যস্ত সময় পার করছেন। দিবসটি যথাযথভাবে উদ্‌যাপনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও আয়োজনের কাজ চলছে।‎১৯৫০ সালের ১ ডিসেম্বর তৎকালীন চালনা বন্দর হিসেবে মোংলা বন্দরের যাত্রা শুরু হয়। শুরুতে খুলনার চালনা এলাকায় কার্যক্রম পরিচালিত হলেও পরবর্তী সময়ে ভৌগোলিক ও নাব্যতাসংক্রান্ত কারণে ১৯৫৩ সালে বন্দরের কার্যক্রম বর্তমান বাগেরহাটের মোংলা এলাকায় স্থানান্তর করা হয়। দীর্ঘ ৭৬ বছরের পথপরিক্রমায় বন্দরটি দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।‎দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে মোংলা বন্দরের ভূমিকা ক্রমেই বিস্তৃত হচ্ছে। খাদ্যশস্য, সার, সিমেন্টের কাঁচামাল, ক্লিংকার, কয়লা, পাথর, তেল, এলপিজি, যন্ত্রপাতি ও বিভিন্ন শিল্পপণ্য আমদানির পাশাপাশি হিমায়িত মাছ, চিংড়ি, পাট ও পাটজাত পণ্যসহ বিভিন্ন পণ্য রপ্তানিতে এ বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিল্প, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের সঙ্গে বন্দরটির অর্থনৈতিক সম্পর্ক রয়েছে।‎বন্দরের সক্ষমতা আরও বাড়াতে নেওয়া হয়েছে আধুনিকায়ন ও সম্প্রসারণের নানা উদ্যোগ। প্রায় ৪ হাজার ৬৮ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ ও ১১ নম্বর জেটি নির্মাণ, কনটেইনার হ্যান্ডলিং ইয়ার্ড স্থাপন এবং ৪৯টি আধুনিক যন্ত্রপাতি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এসব অবকাঠামো ও সরঞ্জাম যুক্ত হলে বন্দরের পণ্য ও কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, মোংলা বন্দরের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়; বরং দীর্ঘদিনের অর্জন পর্যালোচনা, বন্দর ব্যবস্থাপনার উন্নয়ন, আন্তর্জাতিক বাণিজ্যে সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরারও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর