বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

পুণ্য স্নানের মধ্য দিয়ে শেষ হলো আয়োজন রাশ পূজা

নিতাই চন্দ্র পাল / ১৯ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সাগরের উত্তাল ঢেউ, টানা বৃষ্টি আর ঘূর্ণিঝড়ের শঙ্কা সব বাধা পেরিয়ে সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে বসেছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাশ উৎসব। রাসপূর্ণিমা উপলক্ষ্যে পূজা-অর্চনা ও পুণ্য¯œানে অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সেখানে জড়ো হয়েছেন হাজারো পুণ্যার্থী ও দর্শনার্থী। তাদের পদচারণা, ধর্মীয় আচার-অনুষ্ঠান আর উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে সুন্দরবনের দুর্গম এই জনপদ।শনিবার (২২ নভেম্বর) সকাল থেকে ট্রলার ও নৌকায় করে পুণ্যার্থীদের আগমন শুরু হয়। তিন দিনব্যাপী এ আয়োজন মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পুণ্য¯œানের মধ্য দিয়ে শেষ হয়েছে।জানা গেছে, বর্ণ বিভাগের অনুমোদিত পাস-পারমিট নিয়ে নির্ধারিত নৌপথ অনুসরণ করে তারা পৌঁছান আলোরকোলে। চরের বিভিন্ন স্থানে চলছে পূজা-অর্চনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা। রোববার সকালে রাসপূর্ণিমার পুণ্যতিথিতে ¯œান করার প্রস্তুতি নেন ভক্তরা। প্রতিবছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে দুবলার চরের আলোরকোলে এ উৎসব অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ^াস অনুযায়ী, রাসপূর্ণিমার পুণ্য¯œানের মধ্য দিয়ে পুডিং অর্জন ও মঙ্গল কামনা করা যায়। সেই বিশ^াসকে ধারণ করে দেশের নানা প্রান্ত থেকে ভক্তরা ছুটে আসেন সুন্দরবনের এই নির্জন উপক‚লে। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি অনেক দর্শনার্থী উপভোগ করেন সুন্দরবনের অপরূপ প্রাকৃতিক পরিবেশ। বর্ণ বিভাগ সূত্রে জানা গেছে, এবারের উৎসবে যাতায়াতের জন্য সুন্দরবন পূর্ব বর্ণ বিভাগের চাঁদপাই স্টেশন থেকে ২৯৯টি ট্রলারে ৬ হাজার ৪২২ জন এবং ঢাংমারী স্টেশন থেকে ১১১টি ট্রলারে ২ হাজার ৩৭১ জনকে পাস-পারমিট দেওয়া হয়েছে। অন্যদিকে, সুন্দরবন পশ্চিম বর্ণ বিভাগের নলিয়ান স্টেশন থেকে ১০টি ট্রলারে ১৬৫ জন, বুড়িগোয়ালিনী স্টেশন থেকে ৭টি ট্রলারে ২১১ জন এবং কোবাদক স্টেশন থেকে একটি ট্রলারে ২৭ জনকে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে। উৎসবকে ঘিরে বনজ সম্পদ ও বন্য প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বর্ণ বিভাগ। পুণ্যার্থী ও দর্শনার্থীদের চলাচলের জন্য নির্ধারণ করা হয়েছে পাঁচটি নৌপথ। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বনকর্মীদের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।উৎসবে অংশ নিতে আসা পুণ্যার্থী বিদেষ রঞ্জন মৃধা বলেন, রাসপূর্ণিমার তিথিতে ভোরে ¯œান করলে পাপ-তাপ দূর হয় এবং জীবনে মঙ্গল ও আশীর্বাদ লাভ করা যায় বলে তাদের বিশ^াস। সেই বিশ^াস থেকেই প্রতিবছরের মতো এবারও প্রতিক‚ল আবহাওয়া উপেক্ষা করে দুবলার চরে এসেছেন তিনি।দাকোপ উপজেলা থেকে আসা পুণ্যার্থী কালিপদ রায় বলেন, বর্ণ বিভাগের অনুমতি নিয়ে কয়েক দফা বৃষ্টি উপেক্ষা করে তারা চরে পৌঁছেছেন। সারা রাত থেমে থেমে বৃষ্টি হলেও সকালে রোদের দেখা মিলেছে। নির্বিঘেœ পুণ্য¯œান শেষে বাড়ি ফিরতে পারলেই তাদের এই যাত্রা সার্থক হবে।দুবলার চর রাশ উৎসব উদ্যাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, তিথি অনুযায়ী শনিবার থেকেই পূজা-অর্চনা শুরু হয়েছে। ঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে বৃষ্টির মধ্যেও দেশের বিভিন্ন এলাকা থেকে শত শত ট্রলারে করে হাজারো পুণ্যার্থী চরে সমবেত হয়েছেন। তিন দিনব্যাপী এ আয়োজন ২৪ নভেম্বর পুণ্য¯œানের মধ্য দিয়ে শেষ হবে।কয়রা উপজেলা যুব ফোরামের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ বলেন, সুন্দরবনে রাশ উৎসবকে কেন্দ্র করে প্লাস্টিক ও পলিথিনের দূষণ রোধে সংশ্লিষ্ট বর্ণ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। পুণ্যার্থী ও দর্শনার্থীরা যেন ব্যবহৃত প্লাস্টিক ও পলিথিন সুন্দরবনের নদীতে যত্রতত্র না ফেলেন, সে বিষয়ে সচেতন করা হচ্ছে। ব্যবহারের পর এসব বর্জ্য নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করে রাখার জন্য তাদের প্রতি আহŸান জানানো হয়েছে। সুন্দরবনের নদী, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সবার দায়িত্বশীল ভ‚মিকা জরুরি।খুলনা অঞ্চলের বর্ণ সংরক্ষক ইমরান আহমেদ বলেন, ঘূর্ণিঝড় আকভানের সম্ভাব্য প্রভাবের কারণে পাস-পারমিট দেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শনিবার সকাল থেকে পুণ্যার্থীদের অনুমতি দেওয়া হয়েছে। নির্ধারিত পাঁচটি নৌপথের যেকোনো একটি ব্যবহার করে দিনের বেলায় চলাচল করতে পারবেন তাঁরা। তিনি আরও বলেন, বর্ণ বিভাগের নির্ধারিত চেকপোস্ট ছাড়া অন্য কোথাও নৌযান নোঙর করা যাবে না। আগ্নেয়াস্ত্র ও অবৈধ সামগ্রী বহন নিষিদ্ধ। কারও কাছে হরিণ শিকারের ফাঁদ, কুঠার কিংবা করাত পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল, প্লেট, গøাস ও চামচ বহন এবং মাইক বাজানোসহ শব্দদূষণ সৃষ্টিকারী কর্মকাÐ নিষিদ্ধ করা হয়েছে। সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এসব নির্দেশনা মেনে চলার জন্য পুণ্যার্থী ও দর্শনার্থীদের প্রতি আহŸান জানিয়েছেন তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর