বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার সেচ প্রকল্প বাতিলের দাবি গণভোটের গণরায় বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কোন ঐক্য হবে না – অধ্যাপক গোলাম রসূল যশোরে নাশকতার মামলায় আরও ১৪ জন আটক কপোতাক্ষের সাঁকো ভেঙে ২০ গ্রামের মানুষের দুর্ভোগ মনিহার মোড়ে বিএনপির অবস্থান কর্মসূচি ও মিছিল যবিপ্রবির ফটোগ্রাফিক সোসাইটির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ২ ডিসেম্বর যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কেশবপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ:মনা ও বিল্লালের শাস্তির দাবিতে শ্যামনগরে মানববন্ধন

অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ

অভয়নগর (যশোর) প্রতিনিধি / ২৪ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় যশোরের অভয়নগরে ৩০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ৬০টি মা ছাগল ও প্রতিপালন প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) অর্থায়নে ও বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের (বিকেএফ) বাস্তবায়নে ছাগল ও সনদপত্র বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে উপজেলার মাইলপোস্ট এলাকায় বন্ধু কল্যাণ ফাউন্ডেশন চত্বরে ১২টি পরিবারের মধ্যে ২৪টি ছাগল ও সনদপত্র বিতরণ করা হয়। এর আগে গত সোমবার ১৮টি পরিবারের মধ্যে ৩৬টি ছাগল ও সনদপত্র বিতরণ করা হয়। পৃথক অনুষ্ঠানে মোট ৩০টি পরিবারের মধ্যে ৬০টি ছাগল বিতরণ করা হয়েছে। ছাগল ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু। বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোলাম এহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সহকারী পরিচালক এস এম ফারুক হোসেন। এসময় বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোলাম এহিয়া জানান, আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় পৃথক অনুষ্ঠানের মধ্যদিয়ে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া ও পাইকপাড়া গ্রামের ৩০টি হতদরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারর মধ্যে ৬০টি মা ছাগল এবং ছাগল প্রতিপালন প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে দুটি করে ছাগল দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর