বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার সেচ প্রকল্প বাতিলের দাবি গণভোটের গণরায় বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কোন ঐক্য হবে না – অধ্যাপক গোলাম রসূল যশোরে নাশকতার মামলায় আরও ১৪ জন আটক কপোতাক্ষের সাঁকো ভেঙে ২০ গ্রামের মানুষের দুর্ভোগ মনিহার মোড়ে বিএনপির অবস্থান কর্মসূচি ও মিছিল যবিপ্রবির ফটোগ্রাফিক সোসাইটির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ২ ডিসেম্বর যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কেশবপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ:মনা ও বিল্লালের শাস্তির দাবিতে শ্যামনগরে মানববন্ধন

অভয়নগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

অভয়নগর (যশোর) প্রতিনিধি / ২০ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

যশোরের অভয়নগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে পরিষদের সভাকক্ষে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন ও সেক্রেটারি এস এম মহিউল ইসলাম। সাফল্যের কথা তুলে ধরে খামারিদের পক্ষে বক্তব্য দেন সুধান বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহিদুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা দেবাশীষ কুমার দাশ, কৃষিসম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, জামায়াত নেতা গোলাম মোস্তফা, বিএনপি নেতা নাসিম আল রিয়াজ কাজল, কাজী ফিরোজসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী ও এলাকাবাসী। আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর