বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ যুবদলের নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের শেখ হাসিনার কাছে ভারতই নিরাপত্তার জায়গা, তাই সেখানে পালিয়েছেন: রিজভী দেশ এখনও স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা: ইসলামি আন্দোলন গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, চলতি বছর প্রাণ গেছে ৫০২ জনের নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

শরৎচন্দ্রের ‘স্বামী’ অবলম্বনে দেওয়ান নাজমুলের নতুন ছবি

প্রতিবেদকের নাম / ৪ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

স্বল্পদৈর্ঘ্য বিরতির পর পরিচালক দেওয়ান নাজমুল অমর কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘স্বামী’ অবলম্বনে ‘শিশির ভেজা চোখ’ নামে একটি ছবি নির্মাণের কাজে হাত দিয়েছেন। ইতোমধ্যেই ঢাকা জেলার শ্রীনগরে ছবিটির কাজ শুরু হয়েছে।

ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন-রাজরিপা, শিপন মিত্র, সাব্বির আহমেদ, বদ্দা মিঠু, শিবা শানু, শিরীন আলম, রেশমী, ববি, জ্যাকি, ফিরোজ আলম, নৈরিতা এবং অধরা চৌধুরী সহ আরো অনেকে।

এর আগে পরিচালক দেওয়ান নাজমুল যৌথ প্রযোজনায় সীমারেখা ছবিটি ছাড়াও নিজস্ব প্রযোজনায় ‘নাকফুল’ ও ‘তোরে কত ভালোবাসি’ ছবি নির্মাণ করেন। নির্মাণ করেছেন বেশ কিছু নাটকও।

ছবিটি পরিচালনা ছাড়াও চিত্রনাট্য, সংলাপ সংযোজন এবং গীত রচনা করেছেন পরিচালক নিজেই। চিত্রগ্রহণে রয়েছেন তপন আহমেদ এবং সঙ্গীত পরিচালনা করছেন আলাউদ্দিন হক ও আলী আশরাফ।

‘শিশির ভেজা চোখ’ সম্পাদনা করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সম্পাদক মো. শহিদুল হক। এমপ্যাথী প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত এই ছবিটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন মো. আলমগীর হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর