এড়েন্দা গ্রামের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করেছে এড়েন্দা চাকুরিজীবী ও প্রবাসী সংগঠন।
সংগঠন সূত্রে জানা যায়, ঈদ উপহার সামগ্রী ক্রয়ে সার্বিক সহযোগিতা করেছেন এড়েন্দা গ্রামের প্রবাসী ও চাকুরিজীবীরা। প্রবাসে অবস্থানরত সকল প্রবাসী তাদের সামর্থ্য অনুযায়ী সহায়তার হাত বাড়িয়ে দিয়ে এ মানবিক উদ্যোগকে সফল করেছেন।
সংগঠনের পরিচালনা পর্ষদের সম্মানিত উপদেষ্টা ডাঃ দেবাশীষ দত্ত ও সহ-সভাপতি ডাঃ ফিরোজ মাহমুদ উপহার বিতরণ কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করেন।
গত ১৮ মার্চ ২০২৬ তারিখে সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলমের নির্দেশনায় এবং সাধারণ সম্পাদক রাজিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। এতে কোষাধ্যক্ষ সফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিপ্লব দাস, প্রচার সম্পাদক হাসান আলী, দপ্তর সম্পাদক সাজ্জাদুর রহমান ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাক আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।
বিতরণকৃত ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল ১ কেজি আলু, ১ কেজি ডাল, ৫০০ গ্রাম চিনি, ৫০০ গ্রাম লবণ, ৫০০ গ্রাম সয়াবিন তেল এবং ৫০০ গ্রাম সেমাই।
উপহার সামগ্রী পেয়ে গ্রামের অসহায় পরিবারের মাঝে আনন্দের জোয়ার বইতে দেখা যায়। তারা সংগঠনের সদস্যদের জন্য দোয়া করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।












