মনিরামপুরে নবগঠিত 'জিয়া স্মৃতি পাঠাগার' কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার রাতে পাঠাগারের নিজস্ব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ সভা সম্পন্ন হয়।
নবগঠিত কমিটির সভাপতি অ্যাডভোকেট মোঃ আমিমুল এহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাঠাগারের সহ-সভাপতি মোস্তাকিম আল রাব্বি সাকিবের সঞ্চালনায় সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে পাঠাগারের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষে বক্তব্য রাখেন, তানভীর আহমেদ শোভন, সহ-সভাপতি,মোঃ নাজমুল ইসলাম হৃদয়, সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক
বক্তারা বলেন, পাঠাগারটি এলাকার তরুণ প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে এবং মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন কমিটির নেতৃত্বে পাঠাগারের সংগ্রহ বৃদ্ধি এবং পাঠকদের জন্য আরও উন্নত পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। পরিচিতি পর্ব শেষে পাঠাগারের উন্নয়ন ও বিবিধ বিষয়ে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।











