যশোরের মনিরামপুর জিয়া স্মৃতি পাঠাগারের নবনির্বাচিত আংশিক কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এক সভার মাধ্যমে ৩০ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এই কমিটিতে এ্যাডভোকেট মোঃ আমিমুল এহসান-কে সভাপতি এবং মোঃ নাজমুল ইসলাম হৃদয়-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য উল্লেখযোগ্য পদাধিকারীরা হলেন: সহ-সভাপতি: তানভীর আহমেদ শোভন ও মোস্তাকিম আল রাব্বি সাকিব। যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ রেজাওয়ানুল ইসলাম ও গাজী মোঃ মাহফুজ রহমান মুবিন। সাংগঠনিক সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন। কমিটি ঘোষণার পর সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নবনির্বাচিত এই কমিটিকে স্বাগত জানিয়েছেন। এক অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নতুন কমিটির নেতৃত্বে জিয়া স্মৃতি পাঠাগারের কার্যক্রম আরও গতিশীল হবে এবং তারা মেধাভিত্তিক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। নবনির্বাচিত এই আংশিক কমিটিকে আগামী অল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়েছে। কমিটির নবনির্বাচিত সকল সদস্যকে সংগঠনের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।












